রাত পোহালেই বিয়েবাড়ি, একদিনেই মুখে জেল্লা ফেরাবে এই ফেসিয়াল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিয়েবাড়ি কার না পছন্দ। এখন চলছে বিয়ের মরশুম। সাজগোজ তো করতেই হবে, এদিকে আবার আবহাওয়া খামখেয়ালিপনায় ত্বকের উপর প্রভাব পড়ছে। কখনও ঠাণ্ডা কখনও গরম। ত্বকের আর্দ্রতা হারাচ্ছে। এই অবস্থায় বিয়ের বিয়েবাড়ির সাজ ফুটে উঠবে কীভাবে? এই চিন্তা দূর করতে রয়েছে এক সহজ সমাধান। এবার ফেসিয়াল (Facial at Home) করলেই হারানো জেল্লা ফিরে আসবে।

রাত পোহালেই বিয়েবাড়ি, একদিনেই মুখে জেল্লা ফেরাবে এই ফেসিয়াল

আরও পড়ুন: শনিবার কলকাতায় সোনার দাম কত হল? বাড়ল না কমল

রোজ বাইরে বেরোতে হয় তাঁদের জন্য সমস্যা আরও বড়। ধুলো, ঘাম মুখের জেল্লা কেড়ে নেয়। বাড়ি ফিরে জল কিংবা ফেসওয়াশ দিয়ে ধুলেও সমাধান হয় না। তাই ঘরোয়া পদ্ধতিতে সহজভাবে ফেসিয়াল (Facial) করতে পারবেন।

রাত পোহালেই বিয়েবাড়ি, একদিনেই মুখে জেল্লা ফেরাবে এই ফেসিয়াল

একটি বাটিতে এক চামচ কাঁচা দুধ, এক চামচ নারকেল তেল (Coconut oil) মিশিয়ে তুলো দিয়ে মুখে লাগিয়ে নিন। এরপর ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে নেবেন। এরপর বেসন, কাঁচা দুধ, হলুদ, চিনি মিশিয়ে নিতে হবে। এটি দিয়ে মুখে স্ক্রাব করতে হবে। স্ক্রাবিংয়ের পর মুখ ভালো করে ধুয়ে নেবেন। একটি বাটিতে নারকেল তেল, কাঁচা দুধ, ভিটামিন ই ক্যাপসুল (Vitamin E Capsule), এক চিমটে হলুদ দিয়ে মিশ্রণ তৈরি করে নিয়ে শুকনো মুখে ম্যাসাজ করতে হবে।

রাত পোহালেই বিয়েবাড়ি, একদিনেই মুখে জেল্লা ফেরাবে এই ফেসিয়াল

রাত পোহালেই বিয়েবাড়ি, একদিনেই মুখে জেল্লা ফেরাবে এই ফেসিয়াল

ফেসিয়ালের শেষ স্টেপ একটি ডি ট্যান ফেসপ্যাক। এক চামচ বেসন, এক চিমটে হলুদ, মধু অথবা অ্যালোভেরা জেল, কাঁচা দুধ মিশিয়ে মুখে ফেসপ্যাকটি লাগিয়ে নিতে হবে। ১৫ মিনিট পর জল দিয়ে মুখ ধুয়ে দিন। একবার এই ফেসিয়াল করলেই জেল্লা ফিরে আসবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর