১০০ টাকায় ক্যান্সারমুক্তি, পাওয়া যাবে সর্বত্র, গবেষণায় সফল টাটা ক্যান্সার ইন্সটিটিউট

পার্শ্বপ্রতিক্রিয়া কমাতে পারে কি না, সেই পরীক্ষা ইতিমধ্যেই করা হয়েছে মানুষের শরীরে। তবে নতুন করে আক্রান্ত হওয়া আটকাতে কতটা কার্যকর হবে এই ওষুধ, তা প্রমাণ করতে আরও ৫ বছর সময় লাগবে বলে জানিয়েছেন গবেষকরা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মারণরোগ ক্যান্সার। এই রোগের নাম শুনলেই শিউরে ওঠেন সকলে। অভাবের সংসারে অনেকে হয়তো চিকিৎসাই করাতে পারেন না। আবার পয়সা থাকলেও যে সবসময় রোগী সুস্থ হয়ে বাড়ি আসবে এমনটাও নয়। আধুনিক কালে ক্যান্সারের চিকিৎসা সম্ভব হলেও জটিলতা বাড়ায় তার সাইড এফেক্ট। সুস্থ হওয়ার পরেও কঠিন হয়ে যায় বেঁচে থাকা। এই মারণ রোগের জন্য সারা বিশ্ব জুড়ে নিরন্তর গবেষণা চলছে।

১০০ টাকায় ক্যান্সারমুক্তি, পাওয়া যাবে সর্বত্র, গবেষণায় সফল টাটা ক্যান্সার ইন্সটিটিউট

আরও পড়ুন : লোকসভা নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত, কংগ্রেস ছাড়লেন কৌস্তভ বাগচী

এবার ক্যান্সার আক্রান্তদের নতুন দিশা দেখাচ্ছে টাটা ইন্সটিটিউট। ১০ বছর ধরে গবেষণার পর নতুন ওষুধ আবিষ্কার করেছেন ভারতীয় চিকিৎসকেরা। চিকিৎসকেরা বলেন, ক্যান্সার নতুন করে বাসা বাঁধতে পারে শরীরে। সুস্থ হওয়ার পরও দ্বিতীয়বার আক্রান্ত হতে পারেন রোগী। সেই সম্ভাবনা যাতে আর না থাকে, নির্ভয়ে যাতে বাকি জীবনটা কাটানো যায়, সেই ওষুধই আবিষ্কার করেছে টাটা মেডিক্যাল।

১০০ টাকায় ক্যান্সারমুক্তি, পাওয়া যাবে সর্বত্র, গবেষণায় সফল টাটা ক্যান্সার ইন্সটিটিউট

টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসক ড. রাজেন্দ্র বাদভে জানিয়েছেন, ১০ বছর ধরে গবেষণা করে সফল হয়েছেন তাঁরা। ওষুধের দামও খুব বেশি নয়।এই ওষুধ কাজ করবে ফুসফুস, পাকস্থলী ও মুখের ক্যান্সারেও। আপাতত এফএসএসআই (Food Safety and Standards Authority of India)-র অনুমোদনের অপেক্ষায় রয়েছে এই ওষুধ। অনুমোদন পেলে চলতি বছরের জুন-জুলাই মাস থেকেই সেটি ব্যবহার করা সম্ভব হবে।

১০০ টাকায় ক্যান্সারমুক্তি, পাওয়া যাবে সর্বত্র, গবেষণায় সফল টাটা ক্যান্সার ইন্সটিটিউট
১০০ টাকায় ক্যান্সারমুক্তি, পাওয়া যাবে সর্বত্র, গবেষণায় সফল টাটা ক্যান্সার ইন্সটিটিউট

১০০ টাকায় ক্যান্সারমুক্তি, পাওয়া যাবে সর্বত্র, গবেষণায় সফল টাটা ক্যান্সার ইন্সটিটিউট

ড. রাজেন্দ্র বাদভে আরও বলেন, “ক্যান্সার চিকিৎসায় যখন কয়েক লক্ষ বা কোটি টাকা খরচ হয়, সেখানে এই ওষুধের দাম হবে ১০০ টাকা, পাওয়া যাবে সর্বত্র।” পার্শ্বপ্রতিক্রিয়া কমাতে পারে কি না, সেই পরীক্ষা ইতিমধ্যেই করা হয়েছে মানুষের শরীরে। তবে নতুন করে আক্রান্ত হওয়া আটকাতে কতটা কার্যকর হবে এই ওষুধ, তা প্রমাণ করতে আরও ৫ বছর সময় লাগবে বলে জানিয়েছেন গবেষকরা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর