লোকসভা নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত, কংগ্রেস ছাড়লেন কৌস্তভ বাগচী

“তৃণমূল আমাদের চোখে চোর ছিল, থাকবে। বাংলার কংগ্রেস কর্মীরা তৃণমূলের সঙ্গে নরম অবস্থান মানবে না।” এরপর দেখা যায় কংগ্রেস মুখপাত্রদের তালিকা থেকে বাদ পড়েছে কৌস্তভের নাম। বিজেপিতে যোগ দেবেন তিনি !

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কংগ্রেস ছাড়লেন নেতা কৌস্তভ বাগচী। চিঠি দিয়ে দলকে জানালেন তার সিদ্ধান্তের কথা। লোকসভা নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত। লোকসভা ভোটের আগে অস্বস্তিতে কংগ্রেস। কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ ছাড়লেন তিনি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে তিন পাতার চিঠি পাঠিয়েছেন ব্যারাকপুরের বাসিন্দা এই নেতা। দীর্ঘদিন ধরেই হাত শিবিরের সঙ্গে সম্পর্ক তাঁর।

লোকসভা নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত, কংগ্রেস ছাড়লেন কৌস্তভ বাগচী

আরও পড়ুন : ভোটের আগেই কার্যকর অভিন্ন দেওয়ানি আইন ও নাগরিকত্ব আইন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

কৌস্তভের দাবি, এখন কংগ্রেসের আত্মসম্মান নেই। চিঠিতে সে কথাও উল্লেখ করছেন। দলের সভাপতি ছাড়াও বঙ্গ কংগ্রেসের সভাপতি ও কেন্দ্রীয় পর্যবেক্ষককে চিঠির কপি পাঠিয়েছেন তিনি। গত বছর গ্রেফতার হয়েছিলেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছিল পুলিশ। পরে যদিও জামিন পেয়ে যান। তবে আদালত থেকে বেরিয়েই সে সময় কৌস্তভ হুঙ্কার দেন,

লোকসভা নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত, কংগ্রেস ছাড়লেন কৌস্তভ বাগচী

“যদি না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাত করবেন, ততদিন পর্যন্ত মাথার চুল রাখবেন না।” এরপর মাথা মুণ্ডন করেন তিনি। কিন্তু পরবর্তীকে দেখায় লোকসভা নির্বাচনে বিজেপি-কে পর্যুদস্ত করতে কংগ্রেস-তৃণমূল ইন্ডিয়া জোটে সহাবস্থান করছে। যা কিছুতেই মেনে নিতে পারেননি এই নেতা। প্রকাশ্যেই একাধিকবার দলের বিরুদ্ধে বিষোদগার করেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন,

লোকসভা নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত, কংগ্রেস ছাড়লেন কৌস্তভ বাগচী
লোকসভা নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত, কংগ্রেস ছাড়লেন কৌস্তভ বাগচী

লোকসভা নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত, কংগ্রেস ছাড়লেন কৌস্তভ বাগচী

“সংবাদমাধ্যম থেকে তিনি জানতে পেরেছেন তৃণমূলের সঙ্গে জোটের বিরোধিতা করার জন্য নাকি দল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তবে তাতে তিনি বিশেষ পাত্তা দিতে রাজি ছিলেন না। ডোন্ট কেয়ার বার্তা দিয়ে স্পষ্ট লিখেছিলেন, “তৃণমূল আমাদের চোখে চোর ছিল, থাকবে। বাংলার কংগ্রেস কর্মীরা তৃণমূলের সঙ্গে নরম অবস্থান মানবে না।” এরপর দেখা যায় কংগ্রেস মুখপাত্রদের তালিকা থেকে বাদ পড়েছে কৌস্তভের নাম।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর