ভোটের আগেই কার্যকর অভিন্ন দেওয়ানি আইন ও নাগরিকত্ব আইন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

এক পদ, এক পেনশন', বিমুদ্রাকরণ, জিএসটি রূপায়ণ এবং ডিজিটাল ইন্ডিয়ার মতো উদ্যোগের কথা উল্লেখ করেন তিনি। নারীর ক্ষমতায়ন, স্বজনপোষণ দূর এবং জাতীয় নিরাপত্তা উন্নত রাখতে গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে অমিত শাহ নির্বাচনী রাজনীতির চেয়ে জনকল্যাণে সরকারের অঙ্গীকারের কথাও তুলে ধরেন অমিত শাহ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার জোর দিয়েছেন যে ইউনিফর্ম সিভিল কোড (UCC) একটি উল্লেখযোগ্য সামাজিক সংস্কার ও গনতন্ত্রের মৌলিক প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে। আইন ধর্মীয় ভিত্তিতে হওয়া উচিত নয়, জনগণের কল্যাণকে অগ্রাধিকার দেওয়া উচিত এবং সমসাময়িক পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়া উচিত। তিনি উল্লেখ করেছেন যে গণপরিষদ রাষ্ট্রীয় নীতির নির্দেশ – নীতির অধীনে দেওয়ানি কোড বাস্তবায়নের প্রস্তাব দিয়েছেন।

ভোটের আগেই কার্যকর অভিন্ন দেওয়ানি আইন ও নাগরিকত্ব আইন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন : মানুষই শেষ কথা, পুরুলিয়ার সভা থেকে বললেন মুখ্যমন্ত্রী

লোকসভা নির্বাচন (Loksabha Election 2024) এগিয়ে আসতেই সিএএ নিয়ে ফের তৎপর কেন্দ্রীয় সরকার।সম্প্রতি দেশের প্রথম রাজ্য হিসেবে উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি গৃহীত হয়েছে। এই নিয়ে অমিত শাহ বলেন, ‘উত্তরাখণ্ডে ইউনিফর্ম সিভিল কোডের প্রয়োগ একটি সামাজিক পরিবর্তন। এটি সব ফোরামে আলোচনা করা হবে এবং আইনি পরীক্ষা-নিরীক্ষার মুখোমুখি হবে।

ভোটের আগেই কার্যকর অভিন্ন দেওয়ানি আইন ও নাগরিকত্ব আইন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

একটি ধর্মনিরপেক্ষ দেশে ধর্মভিত্তিক সিভিল কোড থাকতে পারে না।’ সম্প্রতি ঠাকুরনগরে এক ধর্মীয় সভা এবং বেশ কয়েকটি জনসভা থেকে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরও দাবি করেছিলেন, লোকসভা ভোটের আগে সিএএ (CAA) প্রয়োগ করা হবে। এই আবহে বাংলার রাজনীতিতে নতুন করে ঝড় তুলতে পারে সিএএ। গত এক দশকে বিজেপি নেতৃত্বাধীন সরকারের সাফল্যের কথা উল্লেখ করে অমিত শাহ জোর দিয়ে বলেন, গৃহীত সিদ্ধান্তগুলি জনস্বার্থে নেওয়া হয়েছে।

ভোটের আগেই কার্যকর অভিন্ন দেওয়ানি আইন ও নাগরিকত্ব আইন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
ভোটের আগেই কার্যকর অভিন্ন দেওয়ানি আইন ও নাগরিকত্ব আইন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ভোটের আগেই কার্যকর অভিন্ন দেওয়ানি আইন ও নাগরিকত্ব আইন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘এক পদ, এক পেনশন’, বিমুদ্রাকরণ, জিএসটি রূপায়ণ এবং ডিজিটাল ইন্ডিয়ার মতো উদ্যোগের কথা উল্লেখ করেন তিনি। নারীর ক্ষমতায়ন, স্বজনপোষণ দূর এবং জাতীয় নিরাপত্তা উন্নত রাখতে গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে অমিত শাহ (Amit Shah) নির্বাচনী রাজনীতির চেয়ে জনকল্যাণে সরকারের অঙ্গীকারের কথাও তুলে ধরেন অমিত শাহ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত