রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী,প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। প্রার্থীর নাম ঘোষণা ঘিরে দলীয় অসন্তোষ যেন মাথাচাড়া না দেয়, সে বিষয়ে রাজ্য নেতাদের নজর রাখার ব্যাপারে জেপি নাড্ডা ও অমিত শাহ কড়া নির্দেশ দিয়েছেন বলেও জানা গিয়েছে। আগামী মার্চেই রাজ্যে আসছে প্রায় ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী.

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সামনেই লোকসভা নির্বাচন। কার্যত ভোটের দামামা বেজে গিয়েছে। আগামী সপ্তাহেই রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় বাহিনী। আর আগামী সপ্তাহেই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করবে বিজেপি।প্রার্থী তালিকায় নাম থাকতে পারে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর।

রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী,প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

আরও পড়ুন : স্বামী প্রণবানন্দের আবির্ভাব দিবস, ভারত সেবাশ্রমে সুকান্ত

শনিবার বিজেপির বৈঠক শেষে এমনটাই জানা যাচ্ছে। সূত্রের খবর, আগামী ২৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক (CEC) হবে। সেই বৈঠকের পরেই ১০০ আসনে প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বিজেপি। সেই তালিকায় নরেন্দ্র মোদী, অমিত শাহের মতো প্রভাবশালী নেতাদের নাম থাকতে পারে।

রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী,প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

যদিও মোদী, শাহ এবারে কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা এখনও দলের স্পষ্ট করা হয়নি। তবে জয়ী আসন বারাণসী কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গান্ধীনগর থেকে অমিত শাহ প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে প্রাথমিক সূত্রে খবর। এছাড়া ১০০ আসনের তালিকায় ২০১৯ -এর পরাজিত আসন এবং বিজেপির ধারাবাহিকভাবে দুর্বল লোকসভা আসনগুলিতেই প্রথম প্রার্থী ঘোষণা করা হবে বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে।

রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী,প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির
রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী,প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী,প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

মূলত, সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। প্রার্থীর নাম ঘোষণা ঘিরে দলীয় অসন্তোষ যেন মাথাচাড়া না দেয়, সে বিষয়ে রাজ্য নেতাদের নজর রাখার ব্যাপারে জেপি নাড্ডা ও অমিত শাহ কড়া নির্দেশ দিয়েছেন বলেও জানা গিয়েছে। আগামী মার্চেই রাজ্যে আসছে প্রায় ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত