স্বামী প্রণবানন্দের আবির্ভাব দিবস, ভারত সেবাশ্রমে সুকান্ত

Sukanta Majumdar: শনিবার ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য্য স্বামী প্রণবানন্দজী মহারাজের আবির্ভাব দিবস উপলক্ষে দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার বালিগঞ্জ ভারত সেবাশ্রমে উপস্থিত হলেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শনিবার ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য্য স্বামী প্রণবানন্দজী মহারাজের আবির্ভাব দিবস উপলক্ষে দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার বালিগঞ্জ ভারত সেবাশ্রমে উপস্থিত হলেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এদিন ভারত সেবাশ্রমে পুজো দিলেন তিনি। দেখা করে কথা বললেন বর্তমানে সেবাশ্রমের দায়িত্বে থাকা আচার্যদের সঙ্গে।

আরও পড়ুন: সন্দেশখালিতে পুলিশি বাধার মুখে মীনাক্ষী, রাজ্যের ২ মন্ত্রীকে নিশানা বাম নেত্রীর

সন্দেশখালি ইস্যু নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। বৃহস্পতিবার সন্দেশখালি থানার সামনে অবস্থান বিক্ষোভ জানানোর সময় গ্রেফতার হন সুকান্ত মজুমদার। যদিও তাঁকে ধামাখালিতে নিয়ে এসে জামিন দিয়ে দেওয়া হয়। ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগে বিজেপি রাজ্য সভাপতিকে গ্রেফতার করা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। তবে সুকান্ত মজুমদারের এই গ্রেফতারির পর আরও বৃহত্তর আন্দোলনের ডাক দিতে চলেছে বিজেপি।

স্বামী প্রণবানন্দের আবির্ভাব দিবস, ভারত সেবাশ্রমে সুকান্ত
স্বামী প্রণবানন্দের আবির্ভাব দিবস, ভারত সেবাশ্রমে সুকান্ত

গ্রেফতারের পরের দিন অর্থাৎ শুক্রবার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন সুকান্ত মজুমদার। সন্দেশখালিকাণ্ডের মূল ‘মাস্টারমাইন্ড’ শেখ শাহজাহানের গ্রেফতারের দাবিতে সিভি আনন্দ বোসের কাছে আবেদন জানান বিজেপি রাজ্য সভাপতি। সন্দেশখালিকাণ্ডে এই মুহূর্তে উত্তম সর্দার ও শিবু হাজরা গ্রেফতার হলেও শেখ শাহজাহানের খোঁজ পায়নি পুলিশ।

স্বামী প্রণবানন্দের আবির্ভাব দিবস, ভারত সেবাশ্রমে সুকান্ত

স্বামী প্রণবানন্দের আবির্ভাব দিবস, ভারত সেবাশ্রমে সুকান্ত

স্বামী প্রণবানন্দের আবির্ভাব দিবস, ভারত সেবাশ্রমে সুকান্ত

সন্দেশখালিকাণ্ডে প্রথম থেকেই সরব সুকান্ত মজুমদার। কিছুদিন আগে সেখানে প্রতিবাদ করতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি। ভর্তি ছিলেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে দিন দুয়েকের জন্য। এরপর ছাড়া পেয়ে বিজেপির রাষ্ট্রীয় অধিবেশনে যোগ দিতে দিল্লী যান বিজেপি রাজ্য সভাপতি। এত বিতর্কের মধ্যেও শনিবার সময় বের করে ভারত সেবাশ্রমে গিয়ে পুজো দিলেন সুকান্ত মজুমদার

স্বামী প্রণবানন্দের আবির্ভাব দিবস, ভারত সেবাশ্রমে সুকান্ত

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত