গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে আজ, ২৮ ফেব্রুয়ারি, বুধবার। চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের ৫৯ তম দিন। বছর শেষ হতে আরও ৩০৬ দিন বাকি, অধিবর্ষে ৩০৭ দিন। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে (On This Day in History) কী ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।



আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৬ ফেব্রুয়ারি, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী একনজরে
জন্ম
১৯৫৭- বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক বোরহান উদ্দিন।
১৯৫০- জনপ্রিয় বাংলাদেশী গায়ক আজম খান।
১৯৩৬- রম্যরচনার জন্য খ্যাত জনপ্রিয় বাঙালি ঔপন্যাসিক, ছোটগল্পকার ও প্রাবন্ধিক সঞ্জীব চট্টোপাধ্যায়।
১৯২৩- ভারতীয় বাঙালি রবীন্দ্র সংগীত শিল্পী অরবিন্দ বিশ্বাস।
১৮৪৪- বিখ্যাত নাট্যব্যক্তিত্ব গিরিশচন্দ্র ঘোষ।

মৃত্যু
২০১৯- বাংলাদেশি সাংবাদিক ও পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর।
১৯৭০- সাহিত্য সমালোচক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়।
১৯৬৩- স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ও খ্যাতনামা আইনজীবী ড. রাজেন্দ্র প্রসাদ।
১৯৩৬- ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর স্ত্রী কমলা নেহেরু।
১৯১৬- মার্কিন কথাসাহিত্যিক হেনরি জেমস।


ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৮ ফেব্রুয়ারি, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী একনজরে

ঘটনাবলী
১৯৮২- আজকের দিনে ঢাকার জাতীয় সংসদ ভবনের উদ্বোধন হয়।
১৯৬৮- শ্রীমা ভারতে আন্তর্জাতিক শহর অরোভিলের উদ্বোধন করেন।
১৯২৮- চন্দ্রশেখর ভেঙ্কট রামন কলকাতায় রামন এফেক্ট আবিষ্কার করেন।
১৮৮৩- ভারতে প্রথম টেলিগ্রাফ চালু হয়।
১৮৭৭- তুরস্ক ও সার্বিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর।








