বছরের দ্বিতীয় মাস শেষের মুখে। এরমধ্যেই শীত উধাও হয়েছে। মাসের মাঝামাঝি থেকেই গরমের অস্বস্তিতে ভুগছে দক্ষিণবঙ্গের মানুষ। বৃষ্টির জেরে গত কয়েকদিনে তাপমাত্রা কিছুটা কমেছে। তবে মার্চের শুরু থেকে পারদ চড়বে! বুধবার থেকে আবহাওয়া (Weather Update of Bengal) বদলাবে! আর কদিন বৃষ্টি চলবে? কী বলছে আবহাওয়া দফতর? বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।

আরও পড়ুন: পরিবারকেই সময় দিতে চান বিরাট ঘরণী! অভিনয় ছাড়ছেন অনুষ্কা?
আলিপুর আবহাওয়া দফতর (Weather Department) জানিয়েছে, আপাতত এক-দুদিন বৃষ্টি চলবে। আকাশ আংশিক মেঘলা থাকবে। বুধবার থেকে আবহাওয়ার বদল ঘটবে। ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে এবং চলতি সপ্তাহের শনিবার পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকবে। মঙ্গলবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান) বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।

দক্ষিণের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। রাতের দিকে পারদ ২০ ডিগ্রির ঘরে থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার (Kolkata) তাপমাত্রার হেরফের তেমন হবে না। শহর ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রির আশেপাশে ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রির ঘরে।
বুধবার থেকে বদলাবে আবহাওয়া, মার্চের শুরু থেকেই গরমে নাভিশ্বাস উঠবে শহরবাসীর!

উত্তরবঙ্গের (North Bengal) পাহাড়ি এলাকায় আজ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। শনিবার থেকে আবহাওয়া বদলাবে। দার্জিলিং, কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়িতে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। রবিবার থেকে সিকিম ও অরুণাচলে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।



