কয়েকদিন আগেই দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। ছেলের নাম রেখেছেন অকয়। বড় মেয়ে ভামিকার বয়স সবে তিন বছর। দুই সন্তানকে নিয়ে এখন বেজায় ব্যস্ত তারকা দম্পতি। এরইমধ্যে জল্পনা শুরু হয়েছে, অভিনয় জগৎ থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছেন অনুষ্কা। তবে কি রুপোলী পর্দাকে চিরবিদায় জানাবেন অভিনেত্রী?

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৮ ফেব্রুয়ারি, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী একনজরে
গত ১৫ ফেব্রুয়ারি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী অনুষ্কা। ২০ ফেব্রুয়ারি সেই খবর সকলের সঙ্গে ভাগ করে নেন বিরাট কোহলি। অকয়ের (Akay Kohli) জন্মের পর থেকে অনুষ্কার কেরিয়ার নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, এবার কি রুপোলী পর্দাকে চিরবিদায় জানাবেন অভিনেত্রী? ২০১৮ সালে শেষবার ‘জিরো’ ছবিতে প্রধান চরিত্রে দেখা গিয়েছিল অনুষ্কাকে (Anushka Sharma)। এরপর কয়েকটি সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে। আবার কবে পুরোপুরি সিনেমায় আসবেন, তা এখনও অজানা।

২০১৭ সালে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অনুষ্কা শর্মা। ২০২১ সালে তাঁদের প্রথম সন্তান ভামিকার (Vamika Kohli) জন্ম হয়। ২০২৩ সাল থেকেই অনুষ্কার দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে জল্পনা শুরু হয়। যদিও তারকা দম্পতি প্রকাশ্যে মুখ খোলেননি। চলতি মাসেই সব জল্পনার অবসান হয়। এবার নতুন জল্পনা দানা বেঁধেছে। দুই সন্তান ও স্বামীকে নিয়েই পরিবারে ব্যস্ত থাকতে চান অনুষ্কা!
পরিবারকেই সময় দিতে চান বিরাট ঘরণী! অভিনয় ছাড়ছেন অনুষ্কা?

ভামিকার জন্মের পর ‘কালা’ (Qala) সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) বায়োপিক ‘চাকদহ এক্সপ্রেস’-এ অভিনয় করছেন অনুষ্কা। চলতি বছরেই সিনেমা মুক্তি পাওয়ার কথা। বেশ কিছু সময় আগে অনুষ্কা শর্মা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি খুব বেশি কাজ সাইন করবেন না। হাতেগোনা কিছু ছবি কিংবাঁ বছরে একটা ছবি করবেন। কারণ তিনি তাঁর মেয়েকে সময় দিতে চান। এখন তাঁর দুই সন্তান, অকয় অনেক ছোট, এই অবস্থায় দুই সন্তান ও স্বামীকে নিয়েই পরিবারে ব্যস্ত থাকতে চান অনুষ্কা!



