৫ জেলায় তুমুল বৃষ্টি, সপ্তাহান্তে বাংলায় দুর্যোগের সম্ভাবনা!

আলিপুর আবহাওয়া (Weather Update) দফতর জানিয়েছে, শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির হতে পারে। উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস রাজ্যের একাধিক জেলায়। গত দুদিনে তাপমাত্রা সামান্য কমেছে। বৃষ্টিতে ভিজেছে সব জেলা। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এছাড়া বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নতুন সপ্তাহে বৃষ্টি বজায় থাকবে। আজ, শনিবার (২৪ ফেব্রুয়ারি) কেমন থাকবে আবহাওয়া?

৫ জেলায় তুমুল বৃষ্টি, সপ্তাহান্তে বাংলায় দুর্যোগের সম্ভাবনা

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৩ ফেব্রুয়ারি, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী একনজরে

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির হতে পারে। উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রামে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে।

৫ জেলায় তুমুল বৃষ্টি, সপ্তাহান্তে বাংলায় দুর্যোগের সম্ভাবনা
৫ জেলায় তুমুল বৃষ্টি, সপ্তাহান্তে বাংলায় দুর্যোগের সম্ভাবনা

আজ উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং সহ পাহাড়ি এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি। এছাড়া কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরের নীচের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

৫ জেলায় তুমুল বৃষ্টি, সপ্তাহান্তে বাংলায় দুর্যোগের সম্ভাবনা!

৫ জেলায় তুমুল বৃষ্টি, সপ্তাহান্তে বাংলায় দুর্যোগের সম্ভাবনা

কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। পূবালী হাওয়া ও পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতে সপ্তাহান্তে পারদ কিছুটা নেমেছে। যদিও শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর