সরস্বতী পুজো শেষ। কার্যত শীতের বিদায় পর্ব শুরু হয়ে গেছে। বসন্ত এসে গেছে। আগামী সপ্তাহের মধ্যে বসন্ত পুরোপুরি এসেই যাবে বলা ধরা যায়। দক্ষিণবঙ্গে আগামী দুদিন তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমবে বলে মনে করা হচ্ছে। পশ্চিমের জেলাগুলিতে আরও কিছুদিন শীতের আমেজ থাকবে। দুদিন পর দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন : আর্থিক তছরুপ মামলায় দেবকে তলব ইডির, কি বললেন মিঠুন চক্রবর্তী?
পরবর্তী তিন দিনে অন্তত ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে জানা যাচ্ছে। আবহাওয়াবিদদের মতে, উত্তরবঙ্গে এখনও কিছুটা শীতের আমেজ রয়েছে। দার্জিলিং ছাড়া আর কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গে। ১৯ ও ২০ ফেব্রুয়ারি ফের দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা।

হালকা থেকে মাঝারি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। কলকাতায় সকালে হালকা কুয়াশা পরে আংশিক মেঘলা আকাশ। আগামী দু’দিন রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। সোমবার থেকে তাপমাত্রা বাড়তে থাকবে। কার্যত কলকাতা থেকে শীতের বিদায় পর্ব শুরু হবে আগামী সপ্তাহে।

বসন্ত এসে গেছে, শীতের বিদায়পর্বে কেমন থাকবে কলকাতার তাপমাত্রা?
আজ শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি। গতকাল, বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ১ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৫২ থেকে ৯৩ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২০ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।



