আর্থিক তছরুপ মামলায় দেবকে তলব ইডির, কি বললেন মিঠুন চক্রবর্তী?

দেব যেহেতু বলেছে, বিজেপির সামনে ঝুঁকেগা নেহি। তৃণমূলেই থাকবেন। তাই প্রতিহিংসার রাজনীতির শিকার হলেন।ঘনিষ্ঠ মহল থেকে যা জানা যাচ্ছে এবার দেব (DEV)হাজিরা দেবেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচনের আগে ফের তৎপর ইডি। সাংসদ – অভিনেতা দেবকে সমন করল ইডি। ফেব্রুয়ারিতে দিল্লিতে তলব করা হয়েছে তাকে। দেবকে এই ইডি তলবের ঘটনাটিকে পুরোটাই প্রতিহিংসার রাজনীতি বলছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে শুক্রবার সাংবাদিকে এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। অভিনেতা বলেন,

আর্থিক তছরুপ মামলায় দেবকে তলব ইডির, কি বললেন মিঠুন চক্রবর্তী?

আরও পড়ুন : সন্দেশখালি যাওয়ার পথে বাধা, রাস্তায় বিক্ষোভ দেখিয়ে রাজভবনে কেন্দ্রীয় প্রতিনিধি দল

‘ব্যক্তিগতভাবে বলতে পারি দেব ওরকম ছেলে নয়। দেব খুব ভালো মানুষ। বাকিটা দেব বলতে পারবে। এর থেকে বেশি কিছু আর বলার নেই।’ রাজনীতির বাইরেও এক স্নেহের সম্পর্ক রয়েছে মিঠুন ও দেবের। ‘প্রজাপতি’ ছবিতে তারা বাবা ও ছেলের চরিত্রে দুজনের অভিনয়ের রসায়ন প্রশংসা পেয়েছিল। রাজনীতির উর্ধে গিয়ে সিনেমার বাইরেও দেব এই বর্ষীয়ান অভিনেতাকে অভিভাবক হিসাবে সম্মান করে।

আর্থিক তছরুপ মামলায় দেবকে তলব ইডির, কি বললেন মিঠুন চক্রবর্তী?

একথা দেব আগেও বহুবার স্বীকার করেছেন। অভিনেতাও দেবকে পুত্রসম স্নেহ করেন বলে শোনা যায়। অসমর্থিত সূত্রের খবর, গরু পাচার মামলায় ঘাটালের তৃণমূল সাংসদকে তলব করেছেন ইডি (ED)। তবে অন্য একটি সূত্রের খবর, আর্থিক তছরুপ মামলায় তাকে তলব করেছে কেন্দ্রীয় সংস্থা। সমস্ত নথি নিয়ে দেবকে দেখা করতে বলা হয়েছে।

আর্থিক তছরুপ মামলায় দেবকে তলব ইডির, কি বললেন মিঠুন চক্রবর্তী?
আর্থিক তছরুপ মামলায় দেবকে তলব ইডির, কি বললেন মিঠুন চক্রবর্তী?

আর্থিক তছরুপ মামলায় দেবকে তলব ইডির, কি বললেন মিঠুন চক্রবর্তী?

দেবকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব নিয়ে রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন,”দেব যেহেতু বলেছে, বিজেপির সামনে ঝুঁকেগা নেহি। তৃণমূলেই থাকবেন। তাই প্রতিহিংসার রাজনীতির শিকার হলেন।” তবে ইতিমধ্যেই গরু পাচার মামলায় দেবকে তলব করেছিল সিবিআই। দীর্ঘ ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। তবে ঘনিষ্ঠ মহল থেকে যা জানা যাচ্ছে এবার দেব (DEV)হাজিরা দেবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন