গরমে নাজেহাল শহরবাসী, ফেব্রুয়ারিতেই পারদ চড়ল ৩২-এ, কেমন থাকবে আবহাওয়া?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শীতের দেখা নেই। গত কয়েকদিন হালকা ঠাণ্ডার যে আমেজ পাওয়া যাচ্ছিল তাও উধাও। সকাল থেকে চড়া রোদ। বাইরে বেরোলেই ঝরছে ঘাম। মাঝে মাঝে ঝোড়ো হাওয়া দিলেও স্বস্তি আসছে না। ফেব্রুয়ারিতেই গরমে নাজেহাল অবস্থা শহরবাসীর। আজ কেমন থাকবে আবহাওয়া (Weather Update of Bengal)? কত ডিগ্রি চড়বে পারদ! কোনও জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কি?

গরমে নাজেহাল শহরবাসী, ফেব্রুয়ারিতেই পারদ চড়ল ৩২-এ, কেমন থাকবে আবহাওয়া?

আরও পড়ুন: চতুর্থ টেস্টে নেই বুমরা, ফিরছেন না কে এল রাহুলও, তাহলে দলে কী বাংলার পেশার

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। চার জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, নদিয়ায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে। বাকি জেলাগুলি অর্থাৎ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলির আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

গরমে নাজেহাল শহরবাসী, ফেব্রুয়ারিতেই পারদ চড়ল ৩২-এ, কেমন থাকবে আবহাওয়া?

আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা (North 24 Pargana), দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম (Jhargram), হাওড়া, হুগলিতে বৃষ্টি হতে পারে। বজ্র বিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। এর মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী ২৩ তারিখ পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি চলবে। কলকাতায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রার পরিবর্তন হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।

গরমে নাজেহাল শহরবাসী, ফেব্রুয়ারিতেই পারদ চড়ল ৩২-এ, কেমন থাকবে আবহাওয়া?

গরমে নাজেহাল শহরবাসী, ফেব্রুয়ারিতেই পারদ চড়ল ৩২-এ, কেমন থাকবে আবহাওয়া?

আজ ও আগামীকাল উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের নীচের জেলাগুলি অর্থাৎ মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের আবহাওয়া শুষ্ক থাকবে। ২৫ তারিখের পর থেকে আবহাওয়া শুষ্ক থাকবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত