চোট থেকে ফিরে এসে টানা চারটি টেস্ট খেলেছেন যশপ্রিত বুমরা। তাই ওয়ার্ক লোডের কথা ভেবেই চতুর্থ টেস্টে খেলছেন না ভারতের এই তারকা পেশার। তার জায়গায় যোগ দিয়েছেন বাংলার মুকেশ কুমার। মঙ্গলবার দলের সঙ্গে রাচি যাননি বুমরা। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিবৃতি দিয়ে জানিয়েছে, “রাঁচিতে চতুর্থ টেস্টের দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে বুমরা কে।
আরও পড়ুন: ফের লাল-হলুদে নতুন বিদেশি পান্টিচ, জামশেদপুরে যোগ দিচ্ছেন দলের সাথে



সিরিজের দৈর্ঘ্য ও ম্যাচের পরিমাণের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে “। অন্যদিকে চতুর্থ টেস্টে দলে ফিরছেন না কে এল রাহুল। তাকে নিয়ে বোর্ড জানিয়েছে, “চতুর্থ টেস্টে ফিরছেন না কে এল রাহুল। ধর্মশালার পঞ্চম টেস্টে তিনি থাকবেন কিনা তা তার ফিটনেস এর উপর নির্ভর করছে “।



মুকেশ কুমার কে নিয়ে বোর্ডের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, ‘রাজকোট টেস্টের আগে থেকে ছেড়ে দেওয়া হয়েছিল মুকেশ কুমার কে। রাঁচিতে দলের সঙ্গে আবার যোগ দিয়েছেন মুকেশ “। কিন্তু বুমরার বদলে রাঁচিতে কাকে খেলানো হবে তা এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না।
রাঁচির পিছে সাধারণত ব্যাটসম্যানরা সুবিধা পেয়ে থাকেন সেই ব্যাটিং পিচে ভারতীয় পেশ বোলিংকে ছন্দে থাকা জরুরী। দুর্দান্ত ফর্মে বোলিং করেছেন বুমরা। সেই জায়গায় মুকেশ কুমার না বাংলার আরেক পেশার আকাশ দীপকে খেলানো হবে তা নিয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
চতুর্থ টেস্টে নেই বুমরা, ফিরছেন না কে এল রাহুলও, তাহলে দলে কী বাংলার পেশার

আকাশদীপ এবং মুকেশ দুজনেই দুই দিকে সুইং করাতে পারে। কিন্তু এক্ষেত্রে বলের গতির দিক থেকে কিছুটা হলেও এগিয়ে আছে আকাশদীপ। তাই রাঁচিতে বুমরার জায়গায় তার অভিষেক হয়ে গেলে আশ্চর্যের কিছু থাকবে না।








