বৃহস্পতিবার আইএসএলে নামার আগে শক্তি বাড়ল ইস্টবেঙ্গলের। নতুন বিদেশি আলেকজ়ান্ডার পান্টিচ দলের সঙ্গে যোগ দিলেন। তবে কলকাতায় নয়, জামশেদপুরে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। আগামী বৃহস্পতিবার জামশেদপুরের বিরুদ্ধেই পরের ম্যাচে নামছে ইস্টবেঙ্গল।
আরও পড়ুনঃ ম্যাচ জেতানো ইনিংস খেলেও ১৪ ম্যাচে সুযোগ পাননি! অবসরের পরেই ধোনির বিরুদ্ধে বিস্ফোরক মনোজ



হায়দরাবাদ ম্যাচে জেতার পর এই ম্যাচও ইস্টবেঙ্গলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সোমবার বিকেলে হায়দরাবাদ থেকে প্রথম একাদেশের ফুটবলাররা জামশেদপুর পৌঁছান। ক্লেটন সিলভাদের সঙ্গে এই পর্বে জামশেদপুর গেলেন কোচ কার্লেস কুয়াদ্রাতও।



পরপর ম্যাচ খেলতে হচ্ছে বলেই কুয়াদ্রাত হায়দরাবাদ থেকে আর কলকাতায় ফিরতে চাননি। তবে পান্টিচ ওই দিন খেলবেন কি না তা এখনি বলা যাচ্ছে না। সেটা পুরোপুরি নির্ভর করবে লাল-হলুদ কোচের উপর।
ফের লাল-হলুদে নতুন বিদেশি পান্টিচ, জামশেদপুরে যোগ দিচ্ছেন দলের সাথে

দলের নির্ভরযোগ্য রক্ষণভাগের বিদেশি লুকাস পার্দো চোট পেয়ে ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্তে এই সার্বিয়ান ডিফেন্ডারকে দলে নথিভূক্ত করায় ইস্টবেঙ্গল।








