সকাল থেকেই আকাশ মেঘলা, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

বৃহস্পতিবার সকাল থেকে রোদের দেখা মিললেও সময় একটু গড়াতেই মেঘলা আকাশ। আবহাওয়া (Weather Update of Bengal) দফতর একটানা বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গুটি গুটি পায়ে বিদায় নিয়েছে শীত। ফেব্রুয়ারিতেই চড়া রোদ, সকাল থেকেই বাইরে বেরোলে ঝরছে ঘাম। ভরা ফাল্গুনে আবহাওয়ার এই রূপ দেখে আগামী দিনের কথা ভেবেই চিন্তায় দক্ষিণবঙ্গের মানুষ। বৃহস্পতিবার সকাল থেকে রোদের দেখা মিললেও সময় একটু গড়াতেই মেঘলা আকাশ। আবহাওয়া (Weather Update of Bengal) দফতর একটানা বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে। আজ কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে? কী বলছে হাওয়া অফিস?

সকাল থেকেই আকাশ মেঘলা, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

আরও পড়ুন: ২ সপ্তাহের মাথায় সন্দেশখালি পরিদর্শনে DGP রাজীব কুমার, বৈঠক স্থানীয় পুলিশকর্তাদের সঙ্গে

আলিপুর আবহাওয়া দফতর (Weather Deaprtment) জানিয়েছে, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। গতকাল কিছু এলাকায় বৃষ্টি হয়েছিল। ২২ ফেব্রুয়ারি থেকেই সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি তে বৃষ্টি হতে পারে। বজ্র বিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। এর মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী ২৩ তারিখ পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি চলবে।

সকাল থেকেই আকাশ মেঘলা, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

চলতি সপ্তাহ থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। দক্ষিণবঙ্গের (South Bengal) কিছু কিছু জেলায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রির কাছাকাছি। রাতের দিকে তাপমাত্রা থাকবে ২৪-২৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

সকাল থেকেই আকাশ মেঘলা, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

সকাল থেকেই আকাশ মেঘলা, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা
সকাল থেকেই আকাশ মেঘলা, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

শুক্রবার ও শনিবার উত্তর ২৪ পরগনা (North 24 Pargana), দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি সহ কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে শনিবার পর্যন্ত কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে আজ থেকেই। দার্জিলিং (Darjeeling), কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের (North Bengal) নীচের জেলাগুলি অর্থাৎ মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন