সোশ্যাল মিডিয়ায় অনুপম হাজরা লিখেছেন,'পদ থেকে সরাবার তিন ঘণ্টার মধ্যেই বার্তা-কিছু শর্ত মানলেই আবার সব আগের মত!!'এখানে থেমে থাকেননি অনুপম,তিনি তাঁর কথার ব্যাখ্যাও দিয়েছেন।
কিন্তু, কেন তাহলে কোর কমিটির বৈঠকে থাকছেন না মিঠুন ? সূত্রের খবর মহাগুরু এই সময় পারিবারিক সফরে (family Trip) আমেরিকায় রয়েছেন। আর সেই কারণেই তিনি এই বৈঠকে অনুপস্থিত।
শাহ সফরে সঙ্গী হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বাংলার গেরুয়া শিবিরের নেতৃত্বদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। আজ, মঙ্গলবার একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।
‘এক দেশ এক ভোট’ নিয়ে নতুন কমিটি গড়ল কেন্দ্র সরকার। কমিটির প্রধান করা হল প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে। শুক্রবার দিল্লিতে কোবিন্দের বাড়িতে যান বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। লোকসভা নির্বাচনের আগে ‘এক দেশ এক ভোট’ নীতি কার্যকর করতে চায় কেন্দ্র। যদিও বিরোধীদের তরফে কেন্দ্রের এই সিদ্ধান্তকে সমালোচনা করা হয়েছে।
শনিবার কোলাঘাটে শুরু হয়েছে বিজেপির পঞ্চায়েতি রাজ সম্মেলন। যে কারণে রাজ্যে এসেছেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কোলাঘাটের বৈঠকে ভার্চুয়ালি বক্তৃতা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই ভার্চুয়াল বক্তৃতা থেকে ফের একবার পঞ্চায়েত হিংসার প্রসঙ্গ টেনে রাজ্য সরকারকে আক্রমণ করলেন তিনি। পাশাপাশি, গেরুয়া সূত্রে খবর, দলীয় কর্মীদের প্রধানমন্ত্রী আশ্বাসও দিয়েছেন যে পঞ্চায়েতে যা হয়েছে লোকসভায় তা হবে না।
আগামী লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুক্রবার থেকেই শুরু করে দিতে চলেছে বিজেপি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আসছেন রাজ্যে। রবিবার ফিরে যাওয়ার দিনই আবার কলকাতায় ডেকেছেন বৈঠক। সেই বৈঠকে অবশ্যই উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নাড্ডার গোটা সফরেই ছায়াসঙ্গী হিসেবে থাকবেন তিনি। সেই বৈঠকে ইতিমধ্যেই ডাক পেয়েছেন শুভেন্দু অধিকারী। কিন্তু, সদ্য সর্বভারতীয় সহ-সভাপতি পদ হারানো দিলীপ ঘোষকে কি নাড্ডার বৈঠকে ডেকেছে গেরুয়া শিবির?