Mithun Chakraborty: কোর কমিটির বৈঠকে নেই মিঠুন! BJP-র সঙ্গে দূরত্ব কি বাড়ল?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য় বিজেপি (BJP)। বড়দিনের রাতেই কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Sha) । আজ, বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠক রয়েছে । মঙ্গলবার দুপুরে অমিত শাহ ও জে পি নড্ডার (JP Nadda) উপস্থিতিতে কমিটির ২৪ জনকে নিয়ে বৈঠক হবে । তবে, জানা গিয়েছে এদিনের বৈঠকে থাকছেন না মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)

আরও পড়ুন: প্রাণিজ সম্পদে বাংলায় নতুন বিপ্লব, মাছ,মাংস ও ডিম উৎপাদনে এখন স্বনির্ভর বঙ্গ

mithun1

তাই কোর কমিটির বৈঠকে থাকবেন ২৪-এর বদলে ২৩ সদস্য । শুধু এইবারেই নয়। এর আগেও মিঠুন কোর কমিটির বৈঠকে অনুপস্থিত ছিলেন। আর তাঁর এই না আসা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে বিজেপির অন্দরে। প্রশ্ন উঠে গিয়েছে তাবে কি মহাগুরুর সাথে বিজেপির(BJP) সম্পর্কের অবনতি হয়েছে? সে কথার উত্তর অবশ্য পাওয়া যায়নি।

কোর কমিটির বৈঠকে নেই মিঠুন! BJP-র সঙ্গে দূরত্ব কি বাড়ল?
কোর কমিটির বৈঠকে নেই মিঠুন! BJP-র সঙ্গে দূরত্ব কি বাড়ল?

একুশের বিধানসভা ভোটে বিজেপির হয়ে প্রচার করতে মাঠে নেমেছিলেন মিঠুন চক্রবর্তী। ব্রিগেডে (Brigade) জ্বালাময়ী বক্তব্য রেখেছিলেন তিনি। কিন্তু সেই নির্বাচনে বিজেপির পরাজয়ের পর তিনি আর সেইভাবে বিজেপির বিভিন্ন কর্মসূচিতে আসেননি। কিন্তু ফের পঞ্চায়েত ভোটের আগে তিনি আরও একবার সক্রিয় হন। ঘোরেন বাংলার বিভিন্ন অঞ্চলে।

কোর কমিটির বৈঠকে নেই মিঠুন! BJP-র সঙ্গে দূরত্ব কি বাড়ল?

mithun2

মিঠুন চক্রবর্তী এর আগে দলের সাংগঠনিক বৈঠকে এসে বলেছিলেন লোকসভা নির্বাচনের (Lok Sabha elections) প্রস্তুতি থেকেই দলের জন্য় ঝাঁপিয়ে পড়বেন । কিন্তু, কেন তাহলে কোর কমিটির বৈঠকে থাকছেন না মিঠুন ? সূত্রের খবর মহাগুরু এই সময় পারিবারিক সফরে (family Trip) আমেরিকায় রয়েছেন। আর সেই কারণেই তিনি এই বৈঠকে অনুপস্থিত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত