নজরবন্দি ব্যুরো: কেন্দ্রীয় সরাকারের বিভিন্ন সংস্থার কাছে থেকে এর আগে বেশ কিছু প্রকল্পের জন্য সরকারী স্বীকৃতি পেয়েছে রাজ্য সরকার। যা রাজ্য সরকারের (WB Govt.) মুকুটে নতুন পালক যোগ করেছে। মমতা সরকারের জমানায় অনেক ক্ষেত্রেই দেশের প্রথম সারিতে রয়েছে। এবার গ্রামবাংলায় পশুসম্পদ বিপ্লব ঘটছে। মাংস, মাছ ও ডিম উৎপাদনে বাংলা এখন স্বনির্ভর।
আরও পড়ুন: চোখ রাঙাচ্ছে কোভিড, দেশে কবে সংক্রমণ শীর্ষে পৌঁছবে, জানালেন বিশেষজ্ঞরা

গত ৬ বছরে বাংলা ডিম (Egg) উৎপাদন প্রায় ১১০% এবং মাংস (Meat) উৎপাদন প্রায় ৬৫% বৃদ্ধি ঘটিয়েছে। এটি জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট বৃদ্ধির হারের প্রায় দ্বিগুণ – যথাক্রমে ৫৭% এবং ৩২%। অপর দিকে আমাদের রাজ্য দেশের মোট ডিম উৎপাদনের ১০%। মাংস (Fish) উৎপাদনের প্রায় ১২%। আর মাছ উৎপাদনে ১৫% বাংলার দখলে।

যা থেকে প্রমাণ হয় এই তিন প্রকারের প্রাণিজ সম্পদ (Animal resources) উৎপাদনে ভারতের এক প্রথম সারির রাজ্য। আর সেটা সম্ভব হয়েছে মমতা সরকারের বিভিন্ন গ্রামীণ প্রকল্পের জন্য। এই মুহূর্তে বাংলা (west Bengal) দেশের দ্বিতীয় বৃহত্তম মাছ উৎপাদনকারী,
প্রাণিজ সম্পদে বাংলায় নতুন বিপ্লব, বাংলা এখন স্বনির্ভর

দ্বিতীয় বৃহত্তম মাংস উৎপাদনকারী এবং চতুর্থ বৃহত্তম ডিম উৎপাদনকারী রাজ্য। এই ভাবে চলতে থাকলে আগামী কিছু বছরের মধ্যে প্রাণীজ সম্পদ উৎপাদনের ক্ষেত্রে বাংলা দেশের প্রথম স্থান অধিকার করবে বলেই মনে করছেন নবান্নর আধিকারিকরা।



