Rahul Gandhi: রাবণ রূপে রাহুল গান্ধী! ক্ষুব্ধ প্রিয়ঙ্কা, পাল্টা মোদীর নামে পোস্টার যুব কংগ্রেসের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শাসক-বিরোধীর মতভেদ নতুন নয়। সোশ্যাল মিডিয়ার যুগে এই মতপার্থক্য ও তরজা আরও বড় মাত্রা পেয়েছে। সম্প্রতি বিজেপির তরফে একটি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয় যা নিয়ে রাজনীতি কার্যত উত্তাল। সেখানে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে রাবণ রূপে দেখানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল এই ছবি। এনিয়ে এবার সরব হলেন প্রিয়ঙ্কা গান্ধী। মোদী ও নাড্ডার দিকে ছুঁড়ে দিলেন প্রশ্নের বাণ।

আরও পড়ুন: সেলুটেপ দিয়ে সাঁটা মুখ, সুটকেসবন্দী যুবকের দেহ উদ্ধার, চাঞ্চল্য নিউটাউনে

বৃহস্পতিবার (৫ অক্টোবর) ভারতীয় জনতা পার্টির অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে রাবণ রূপে রাহুল গান্ধীর ছবি পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা, “নতুন যুগের রাবণ এখানে। ইনি একজন শয়তান। ধর্মবিরোধী, রাম বিরোধী। তাঁর লক্ষ্য হল ভারতকে ধ্বংস করা।” বিজেপির কর্মী-সমর্থকরা এই ছবিটি শেয়ার করে ইন্ডিয়া জোটের প্রতিনিধিদের বিরুদ্ধে কড়া আক্রমণ শানিয়েছেন। এমনকি এই পোস্টারের সঙ্গে শিল্পপতি জর্জ সোরেকেও জুড়ে দেওয়া হয়েছে। গতকাল রাতেই এই পোস্টের বিরুদ্ধে সোচ্চার হয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে প্রশ্ন করে পোস্ট করেছেন।

 রাবণ রূপে রাহুল গান্ধী! ক্ষুব্ধ প্রিয়ঙ্কা, পাল্টা মোদীর নামে পোস্টার যুব কংগ্রেসের

 

প্রিয়ঙ্কা গান্ধী লিখেছেন, “সম্মানীয় নরেন্দ্র মোদী এবং জেপি নাড্ডা আপনারা রাজনীতিকে কোন স্তরে নামিয়ে আনটে চাইছেন? আপনাদের দলের আধিকারিকরা টুইটার হ্যান্ডেলে যে সমস্ত হিংসাত্মক এবং উস্কানিমূলক টুইট করছেন, সেগুলিতে কি আপনাদের অনুমতি রয়েছে? বেশি সময় হয়নি, আপনারা সৌজন্যতার শপথ নিয়েছিলেন, অন্যান্য প্রতিশ্রুতির মত কি তাও ভুলে গেলেন।”

 রাবণ রূপে রাহুল গান্ধী! ক্ষুব্ধ প্রিয়ঙ্কা, পাল্টা মোদীর নামে পোস্টার যুব কংগ্রেসের

উল্লেখ্য, বিজেপির পাল্টা কংগ্রেস ময়দানে নেমে পড়েছে। যুব কংগ্রেসের তরফে নরেন্দ্র মোদীকে নিয়ে পোস্টার বানানো হয়েছে। কংগ্রেসের শীর্ষনেতা কেসি বেণুগোপাল তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এই ছবির নিন্দা করতে কোনও শব্দ যথেষ্ট নয়। বিজেপি আসলে রাহুল গান্ধীকে খুন করতে চায়, এই পোস্টার থেকেই তাঁদের উদ্দেশ্যে স্পষ্ট।”

রাবণ রূপে রাহুল গান্ধী! ক্ষুব্ধ প্রিয়ঙ্কা, পাল্টা মোদীর নামে পোস্টার যুব কংগ্রেসের

 রাবণ রূপে রাহুল গান্ধী! ক্ষুব্ধ প্রিয়ঙ্কা, পাল্টা মোদীর নামে পোস্টার যুব কংগ্রেসের
রাবণ রূপে রাহুল গান্ধী! ক্ষুব্ধ প্রিয়ঙ্কা, পাল্টা মোদীর নামে পোস্টার যুব কংগ্রেসের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন