Anupam Hazra:’পদ থেকে সরাবার তিন ঘণ্টার মধ্যেই বার্তা-কিছু শর্ত মানলেই আবার সব আগের মত’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বেশ কিছুদিন ধরেই বেসুরো গান গাইছিলেন বীরভূমের বিজেপি নেতা অনুপম হাজরা।কখনও দলের নেতাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় তো কখনও প্রকাশ্যে ক্ষোভ উগরে দিচ্ছিলেন।শেষ পর্যন্ত তাল কাটল দলের অন্দরে।মঙ্গলবার অমিত শাহ্‌র সঙ্গে বৈঠকের পর অনুপমকে দলের কেন্দ্রীয় সম্পাদকের পদ থেকে সরিয়ে দিল দল। তবে চুপ থাকার বা দমে যাওয়ার পাত্র নন তিনি।ফের বিস্ফোরক অনুপম।সোশ্যাল মিডিয়ায় অনুপম হাজরা লিখেছেন,’পদ থেকে সরাবার তিন ঘণ্টার মধ্যেই বার্তা-কিছু শর্ত মানলেই আবার সব আগের মত!!’

Anupam Hazra:'পদ থেকে সরাবার তিন ঘণ্টার মধ্যেই বার্তা-কিছু শর্ত মানলেই আবার সব আগের মত'

আরও পড়ুন:হ্যাটট্রিকের লক্ষ্যে সচেতন BJP, টিকিট পাবেন না বাংলার ৭ সাংসদ, চূড়ান্ত তালিকায় কারা?

উল্লেখ্য, অনুপম হাজরাকে নিয়ে বারবার বিড়ম্বনায় পড়েছে দল।বারংবার দলের বরিষ্ঠ নেতাদের পদ আঁকড়ে পড়ে থাকার বিরুদ্ধে সরব হয়েছেন অনুপম।তাদের দুর্নীতি পরায়ন বলে কটাক্ষ করেন তিনি।সম্প্রতি বিশ্বভারতীতে তৃনমূলের ধর্না মঞ্চের সামনে এসেছিলেন অনুপম।এই ঘটনায় যে বিজেপির রাজ্য নেতৃত্ব অসন্তুষ্ট, তার ইঙ্গিত মিলেছিল আগেই।সর্বভারতীয় নেতা হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের তরফে অনুপমকে দেওয়া

Anupam Hazra:'পদ থেকে সরাবার তিন ঘণ্টার মধ্যেই বার্তা-কিছু শর্ত মানলেই আবার সব আগের মত'

নিরাপত্তা তুলে নেয় স্বরাষ্ট্রমন্ত্রক। দীর্ঘদিন কেন্দ্রের ‘ওয়াই ক্যাটেগরি’ নিরাপত্তা পেতেন তিনি।শেষ পর্যন্ত পদই খোয়ালেন।এমাসেই দলের নেতাদের বিরুদ্ধে সরব হন অনুপম।গত ১৭ই ডিসেম্বর একটি পোস্টে তিনি লেখেন,নিজেদের দলে বছরের পর বছর প্রতিষ্ঠিত চোর ও দুর্নীতিগ্রস্তদের বসিয়ে রাখলে,আর কয়েকদিন পর তৃনমূলকে চোর বলার জায়গায় থাকব কি আমরা?

Anupam Hazra:'পদ থেকে সরাবার তিন ঘণ্টার মধ্যেই বার্তা-কিছু শর্ত মানলেই আবার সব আগের মত'
Anupam Hazra:’পদ থেকে সরাবার তিন ঘণ্টার মধ্যেই বার্তা-কিছু শর্ত মানলেই আবার সব আগের মত’

‘পদ থেকে সরাবার তিন ঘণ্টার মধ্যেই বার্তা-কিছু শর্ত মানলেই আবার সব আগের মত’

এখানে থেমে থাকেননি অনুপম,তিনি তাঁর কথার ব্যাখ্যাও দিয়েছেন।অনেকেই বলবেন, সোশ্যাল মিডিয়াতে কেন লিখছেন?কারন পার্টির মধ্যে তো বলার সুযোগ নেই।মিটিংয়ে ডাকা হয়না।রাজ্যের সৎ বিজেপি কর্মীদের কোণঠাসা করে রেখেছে বলে অভিযোগ করেন তিনি।সদ্য ব্রিগেড অনুষ্ঠানে দুর্নীতিরও অভিযোগ আনেন তিনি।গতকাল বিজেপির মহাসচিব অরুন সিং এক বিজ্ঞপ্তি জারি করে জানান, সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার নির্দেশেই অবিলম্বে সরানো হয়েছে অনুপম হাজরাকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন