Loksabha Elelction: হ্যাটট্রিকের লক্ষ্যে সচেতন BJP, টিকিট পাবেন না বাংলার ৭ সাংসদ, চূড়ান্ত তালিকায় কারা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এই মুহূর্তে রাজনৈতিক মহলের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু ২০২৪ সালের লোকসভা নির্বাচন (Loksabha Election 2024)। আর এবার হ্যাটট্রিকের পালা বিজেপির (BJP)। যে কারণে কিন্তু একেবারে কোমর বেঁধে ময়দানে নামতে চাইছে গেরুয়া শিবির। প্রার্থী নির্বাচন নিয়ে দেখা যাচ্ছে অত্যন্ত সচেতন মনোভাব। আগের বারের জয়ী অনেক সাংসদকেই এবার টিকিট না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশজুড়ে। জানা যাচ্ছে, বাংলার ৭ জন সাংসদও কিন্তু এবার বাদ পড়তে চলেছেন। তাঁরা কারা?

আরও পড়ুন: লোকসভায় বাংলা থেকে চাই ৩৫ আসন, কোন ভোট-কুশলী সংস্থার দ্বারস্থ বঙ্গ BJP?

চব্বিশের লোকসভায় (Loksabha Election 2024) অন্তত ১০০ জন সাংসদকে বাদ দিতে পারে বিজেপি। শুক্র ও শনিবার গেরুয়া শিবিরের জাতীয় পদাধিকারীদের বৈঠকের পর এমনটাই জানা যাচ্ছে। তবে, এটা কোনও নতুন ঘটনা নয়। গত লোকসভা নির্বাচনেও বেশ কয়েকজন সাংসদকে বাদ দিয়েছিল বিজেপি (BJP)। যাদের মধ্যে ছিলেন, লালকৃষ্ণ আডবাণী, মুরলীমনোহর যোশী, সুমিত্রা মহাজন প্রমুখ।

লোকসভায় পশ্চিমবঙ্গে মোট আসন সংখ্যা ৪২। ২০১৯ লোকসভায় বিজেপি জেতে ১৮টি আসন। যা নিয়ে রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছিল রাজনৈতিক মহলে। আর এবার বাংলা থেকে ৩৫ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিযুক্ত করা হয়েছে বেসরকারী ভোট-কুশলী সংস্থা ‘জার্ভিস টেকনোলজি অ্যান্ড কনসাল্টিং প্রাইভেট লিমিটেড’-কে।

হ্যাটট্রিকের লক্ষ্যে সচেতন BJP, টিকিট পাবেন না বাংলার ৭ সাংসদ, চূড়ান্ত তালিকায় কারা?
হ্যাটট্রিকের লক্ষ্যে সচেতন BJP, টিকিট পাবেন না বাংলার ৭ সাংসদ, চূড়ান্ত তালিকায় কারা?

এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে বিজেপির সাংসদ যারা আছেন তাঁরা হলেন, বালুরঘাটের সুকান্ত মজুমদার, মেদিনীপুরের দিলীপ ঘোষ, বিষ্ণপুরের সৌমিত্র খাঁ, কোচবিহারের নিশীথ প্রামাণিক, আলিপুরদুয়ারে জন বার্লা, জলপাইগুড়ি জয়ন্ত কুমার রায়, দার্জিলিং-এর রাজু বিস্তা, রায়গঞ্জের দেবশ্রী চৌধুরী, মালদহ উত্তরে খগেন মুর্মু, রাণাঘাটের জগন্নাথ সরকার, বনগাঁর শান্তনু ঠাকুর, হুগলির লকেট চট্টোপাধ্যায়, ঝাড়গ্রামের কুনার হেমব্রম,পুরুলিয়ায় জ্যোতির্ময় মাহাত, বাঁকুড়া সুভাষ সরকার, বর্ধমান-দুর্গাপুরের এসএস আলুওয়ালিয়া।

হ্যাটট্রিকের লক্ষ্যে সচেতন BJP, টিকিট পাবেন না বাংলার ৭ সাংসদ, চূড়ান্ত তালিকায় কারা?

হ্যাটট্রিকের লক্ষ্যে সচেতন BJP, টিকিট পাবেন না বাংলার ৭ সাংসদ, চূড়ান্ত তালিকায় কারা?

এরইমধ্যে জানা যাচ্ছে, বাংলার ৭ জন সাংসদকে এবারের আসন্ন লোকসভায় টিকিট দেবে না গেরুয়া শিবির। তৈরি করা হয়েছে একটি প্রস্তাবিত প্রার্থী তালিকা। জানা যাচ্ছে, সেই তালিকায় নাম আছে ৪৫ জনের। কোনও কোনও আসনে ২ জনকেও প্রার্থী হিসাবে ভাবা হচ্ছে। নাম আছে বিধায়কদেরও। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই তালিকা দেখার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

হ্যাটট্রিকের লক্ষ্যে সচেতন BJP, টিকিট পাবেন না বাংলার ৭ সাংসদ, চূড়ান্ত তালিকায় কারা?

শুক্র ও শনিবার গেরুয়া শিবিরের জাতীয় পদাধিকারীদের বৈঠকে পুরোনো সাংসদদের টিকিট না দেওয়ার প্রসঙ্গে বলা হয়েছিল, এক, বয়স। দুই, প্রত্যাশা অনুযায়ী কাজ না করা। এবার ঠিক কি কারণে বাংলার কোন কোন সাংসদ বাদ যাবেন তা অবশ্য সময় বলবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত