One Nation One Election: ‘এক দেশ এক ভোট’ নিয়ে নতুন কমিটি গড়ল কেন্দ্র, প্রধান প্রাক্তন রাষ্ট্রপতি কোবিন্দ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ‘এক দেশ এক ভোট’ নিয়ে নতুন কমিটি গড়ল কেন্দ্র সরকার। কমিটির প্রধান করা হল প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে। শুক্রবার দিল্লিতে কোবিন্দের বাড়িতে যান বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। লোকসভা নির্বাচনের আগে ‘এক দেশ এক ভোট’ নীতি কার্যকর করতে চায় কেন্দ্র। যদিও বিরোধীদের তরফে কেন্দ্রের এই সিদ্ধান্তকে সমালোচনা করা হয়েছে।

আরও পড়ুন: দেশের ভালোর জন্য এই লড়াই, INDIA-র বৈঠক শুরুর আগে বার্তা মমতার

সূত্রের খবর, ‘এক দেশ এক ভোট’ নীতি কার্যকরের জন্য একাধিকবার আইনসভার সঙ্গে বৈঠক করেছে কেন্দ্র সরকার। পাশাপাশি, কথা বলা হবে সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে। বৃহস্পতিবার কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী আগামী ১৮ সেপ্টেম্বর থেকে পাঁচ দিনের জন্য সংসদের বিশেষ অধিবেশন ডাকার কথা ঘোষণা করেছেন। সেখানে অভিন্ন দেওয়ানি বিধির সঙ্গেই ‘এক দেশ এক ভোট’ সংক্রান্ত বিল পাশ করানো হতে পারে বলে জল্পনা রয়েছে।

‘এক দেশ এক ভোট’ নিয়ে নতুন কমিটি গড়ল কেন্দ্র, প্রধান প্রাক্তন রাষ্ট্রপতি কোবিন্দ

যদিও ‘এক দেশ এক ভোট’ নীতির বিরোধিতা করেছে কংগ্রেস। কেন্দ্রের এই তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রদেশ কংগ্রেস সসভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তবে, কেন্দ্র সরকারের দাবি, এই নীতি কার্যকর হলে নির্বাচনের খরচ অনেক কমবে। একটি ভোটার তালিকাতেই দু’টি নির্বাচন হওয়ায় সরকারি কর্মীদের তালিকা তৈরির কাজের চাপ কমবে। ভোটের আদর্শ আচরণ বিধির জন্য বার বার সরকারের উন্নয়নমূলক কাজ থমকে থাকবে না। নীতি আয়োগ, আইন কমিশন, নির্বাচন কমিশনও এই ভাবনাকে নীতিগত সমর্থন জানিয়েছে বলে কেন্দ্রের দাবি।

‘এক দেশ এক ভোট’ নিয়ে নতুন কমিটি গড়ল কেন্দ্র, প্রধান প্রাক্তন রাষ্ট্রপতি কোবিন্দ

‘এক দেশ এক ভোট’ নিয়ে নতুন কমিটি গড়ল কেন্দ্র, প্রধান প্রাক্তন রাষ্ট্রপতি কোবিন্দ

‘এক দেশ এক ভোট’ নিয়ে নতুন কমিটি গড়ল কেন্দ্র, প্রধান প্রাক্তন রাষ্ট্রপতি কোবিন্দ
‘এক দেশ এক ভোট’ নিয়ে নতুন কমিটি গড়ল কেন্দ্র, প্রধান প্রাক্তন রাষ্ট্রপতি কোবিন্দ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত