Mamata Banerjee: দেশের ভালোর জন্য এই লড়াই, INDIA-র বৈঠক শুরুর আগে বার্তা মমতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ইন্ডিয়া জোটের বৈঠকে প্রবেশ করার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, দেশের ভালোর জন্য এই লড়াই। বৃহস্পতিবার একটি ঘরোয়া বৈঠকের পর আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে মুম্বইয়ের একটি হোটেলে বৈঠকে বসতে চলেছেন ‘ইন্ডিয়া’ জোটের সমস্ত নেতানেত্রীরা। সেই উপলক্ষ্যেই বুধবার আরব নগরী যান মমতা। আজ বৈঠকে প্রবেশের আগে এই সামান্য কথাটুকুই বলে ভিতরে চলে যান বাংলার মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: ভোট বড় বালাই, মাসের শুরুতেই সস্তা হল বাণিজ্যিক LPG সিলিন্ডার

পাটনা, বেঙ্গালুরুর পর ‘ইন্ডিয়া’ জোটের তৃতীয় বৈঠকটি আয়োজন করা হয়েছে মুম্বইয়ে। বৃহস্পতি ও শুক্রবার দু’দিন ব্যাপী বৈঠক করবেন বিরোধী জোটের নেতানেত্রীরা। আজ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ইতিমধ্যেই বৈঠকে যোগ দিতে উপস্থিত হয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে, সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, লালুপ্রসাদ যাদব, শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে প্রমুখ।

দেশের ভালোর জন্য এই লড়াই, INDIA-র বৈঠক শুরুর আগে বার্তা মমতার

বৃহস্পতিবার একটি ঘরোয়া বৈঠক করেন বিরোধী জোটের ২৮ জন নেতানেত্রী। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, হাতে আর মাত্র ৫-৬ মাস সময় তাই যা কাজ করার দ্রুত শেষ করতে হবে। আজ বৈঠকের দ্বিতীয়দিন সেই বিষয়ে তো আলোচনা হবেই পাশাপাশি ‘ইন্ডিয়া’ জোটের লোগো কী হতে পারে তা স্থির করা হতে পারে।

দেশের ভালোর জন্য এই লড়াই, INDIA-র বৈঠক শুরুর আগে বার্তা মমতার

দেশের ভালোর জন্য এই লড়াই, INDIA-র বৈঠক শুরুর আগে বার্তা মমতার

বেঙ্গালুরুর বৈঠকে দেখা গিয়েছিল, বিরোধী জোটের নাম ‘ইন্ডিয়া’ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বাদল অধিবেশনে জোটের সমস্ত পোস্টারের নকশাও করে দেয় তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরীওয়াল রাজ্য স্তরে আসন ভাগাভাগি নিয়ে দ্রুত আলোচনা শুরু করার জন্য সওয়াল করেছেন।  

দেশের ভালোর জন্য এই লড়াই, INDIA-র বৈঠক শুরুর আগে বার্তা মমতার

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত