নজরবন্দি ব্যুরো: শহরে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার রাতে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। শাহের কলকাতা সফর পূর্ব নির্ধারিত। লোকসভা নির্বাচন আসন্ন, তার আগে বঙ্গ বিজেপির সংগঠন মজবুত করার লক্ষ্য নিয়েই শহরে পা রেখেছেন শাহ। তবে তিনি একা আসেননি, শাহ সফরে সঙ্গী হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda-Amit Shah on Kolkata Visit)। বাংলার গেরুয়া শিবিরের নেতৃত্বদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। আজ, মঙ্গলবার একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।



আরও পড়ুন: হালকা ঠাণ্ডা নিয়েই খুশি থাকতে হবে বাঙালিকে, ‘ক্ষণস্থায়ী’ শীত! আরও বাড়বে তাপমাত্রা?
সোমবার গভীর রাতে শাহ ও নাড্ডার বিমান কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছায়। তাঁদের স্বাগত জানাতে হাজির ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং বিধায়ক অগ্নিমিত্রা পল। বিমানবন্দর থেকে বেরোনোর সময় ঢাক বাজানো হয়, স্লোগান দিয়ে শাহ-নাড্ডাকে স্বাগত জানানো হয়। অভ্যর্থনা জানাতে বিজেপির বহু কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। তাঁদের উৎসাহ দেখে নিজে গিয়ে সকলের সঙ্গে কথাও বলেন শাহ। বিমানবন্দর থেকে সোজা নিউটাউনের বিলাসবহুল হোটেলে যান তাঁরা। সেখানেই রাত্রিবাস করেন।

মঙ্গলবার সকাল থেকেই ঢালাও কর্মসূচি রয়েছে বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের। এদিন সকালে গুরুদ্বার, কালীঘাট (Kalighat) মন্দির দর্শনে যাবেন শাহ। সূত্রে খবর, প্রথমে যাবেন জোড়াসাঁকো গুরুদ্বারে। বেলা সাড়ে ১১ টা নাগাদ কালীঘাট মন্দিরে যাবেন, পুজো দিয়ে ফিরে যাবেন নিউটাউনের হোটেলে। সেখানেই বঙ্গবিজেপির নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন। এরপর ন্যাশনাল লাইব্রেরির একটি অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর হোটেলে ফিরে ফের আর এক দফার বৈঠক হবে বলে খবর। আজ সন্ধ্যের পরই ফের দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন শাহ-নাড্ডা।


‘পাখির চোখ’ লোকসভা, বড়দিনের রাতে কলকাতায় Amit Shah-JP Nadda, মঙ্গলে একাধিক কর্মসূচি

লোকসভা নির্বাচনের (Loksabha Election) বেশি দিন বাকি নেই। দেশে ফের ক্ষমতায় ফেরার লক্ষ্যে বিজেপি। কিন্তু বাংলায় পদ্ম শিবিরের হাল খুব একটা ভালো নয়। গত বিধানসভার নির্বাচনের পর থেকেই একের পর এক নির্বাচনে হয়েছে ভরাডুবি। অমিত শাহ (Amit Shah) ইতিমধ্যেই ৩৫ টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন। সেই টার্গেট মাথায় রেখেই এগোচ্ছে বঙ্গবিজেপি। সুকান্ত মজুমদার জানান, ‘অমিত শাহ লোকসভা ভোটে ৩৫ টি আসন জয়ের লক্ষ্য বেঁধে দিয়েছেন। সেইভাবেই এগোনো হচ্ছে।’







