Weather Update: হালকা ঠাণ্ডা নিয়েই খুশি থাকতে হবে বাঙালিকে, ‘ক্ষণস্থায়ী’ শীত! আরও বাড়বে তাপমাত্রা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বড়দিনের আগে তাপমাত্রা বেড়েছে কলকাতায়। রাজ্যের একাধিক জেলায় পারদ ঊর্ধ্বমুখী। আপাতত তাপমাত্রা কমার পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর। ঠাণ্ডা কম থাকলেও সকালের দিকে কুয়াশা দেখা যাবে। নিম্নচাপ নেই, তাই বৃষ্টির পূর্বাভাস জানায়নি আবহাওয়া দফতর। বড়দিনের পর কী তবে শীতের ইনিংস শেষ হওয়ার পথে? বর্ষশেষে কেমন থাকবে আবহাওয়া (Weather Update of 26 December)? রইল আপডেট।

আরও পড়ুন: ধোপে টিকল না পুলিশের যুক্তি! অন্তর্বর্তী জামিন বাকি ৪ চাকরিপ্রার্থীর

বড়দিনের সকালে ও রাতে শীতের আমেজ বজায় ছিল। মঙ্গলবার অর্থাৎ আজও আবহাওয়া একই ছিল। কলকাতায় আগামী কয়েকদিন তাপমাত্রা একইরকম থাকবে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা নেই তবে বুধবার পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকবে। বেলা বাড়লে উষ্ণতা বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় ঘাম হতে পারে। চলতি সপ্তাহে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি পর্যন্ত চড়তে পারে। গোটা সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬-১৯ ডিগ্রির মধ্যে। তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াস।

Weather Update: হালকা ঠাণ্ডা নিয়েই খুশি থাকতে হবে বাঙালিকে, 'ক্ষণস্থায়ী' শীত! আরও বাড়বে তাপমাত্রা?

কলকাতা (Kolkata) শুধু নয়, জেলাগুলিতেও আগের থেকে ঠাণ্ডার অনুভূতি কমেছে। দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তর ২৪ পরগনা (North 24 Parganas), দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, বীরভূম, হাওড়া, হুগলি সহ একাধিক জেলায় রাতের তাপমাত্রা ১৬ ডিগ্রির কাছাকাছি হবে। সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। দক্ষিণবঙ্গের (South Bengal) পশ্চিমের জেলাগুলিতে তিন থেকে চার ডিগ্রি স্বাভাবিকের থেকে কম থাকার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে কুয়াশাচ্ছন্ন থাকলেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে। তবে কোথাও কোথাও মেঘলা আকাশ দেখা যাবে।

Weather Update: হালকা ঠাণ্ডা নিয়েই খুশি থাকতে হবে বাঙালিকে, 'ক্ষণস্থায়ী' শীত! আরও বাড়বে তাপমাত্রা?

আবহাওয়া দফতর (Weather Department) জানিয়েছে, বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। বুধবারের পর থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। ঘূর্ণাবর্তের প্রভাবে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। এরফলে দক্ষিণবঙ্গে পুবালি হাওয়ার দাপট বাড়বে। উত্তর পশ্চিমী শীতল হাওয়ার প্রভাব কমবে। জলীয় বাষ্পের কারণে বাংলায় উত্তুরে হাওয়া প্রবেশ করতে পারছে না যার কারণে শীতের দাপট কমেছে।

হালকা ঠাণ্ডা নিয়েই খুশি থাকতে হবে বাঙালিকে, কেমন থাকবে আজকের আবহাওয়া?

Weather Update: হালকা ঠাণ্ডা নিয়েই খুশি থাকতে হবে বাঙালিকে, 'ক্ষণস্থায়ী' শীত! আরও বাড়বে তাপমাত্রা?
Weather Update: হালকা ঠাণ্ডা নিয়েই খুশি থাকতে হবে বাঙালিকে, ‘ক্ষণস্থায়ী’ শীত! আরও বাড়বে তাপমাত্রা?

বৃহস্পতিবার সিকিমে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সিকিমে তুষারপাতের প্রভাব পড়বে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে। দার্জিলিং (Darjeeling) সহ কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরে মাঝারি কুয়াশা থাকবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত