রবিবার আরও এক দফায় বাংলার ১৯ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি। সেখানেও নাম ছিল না আসানসোলের। ফলে জল্পনা আরও বাড়ছে। সূত্রে খবর, আসানসোলের প্রাক্তন মেয়র ও বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে এই কেন্দ্রে প্রার্থী করতে পারে বিজেপি
ঘোষের সঙ্গে বসে শিব মন্দিরে জল ঢালছে!প্রহ্লাদ জোশী, কেন্দ্রের কয়লামন্ত্রী, তাঁর সাথে বসে, তাঁর হোটেলের রুমে ছবি তুলছে, আর কফি খাচ্ছে। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টির ডবল ইঞ্জিন সরকারের নমুনা'।
রবিবার সকালে আসানসোলের বিশেষ আদালতে নিয়ে যাওয়া হয় জিতেন্দ্রকে। আদালতে নিজের জন্য নিজেই সওয়াল করেন পেশায় আইনজীবী ওই বিজেপি নেতা। এদিন আদালতে জামিন চাইলেন না জিতেন্দ্র। বরং যাওয়ার পথে বিজেপি নেতা বলেন, তৃণমূল সরকার বা পুলিশ নয়, শেষ কথা বলবে আসানসোলের মানুষ।
আসানসোলে এক কম্বল বিরতণী অনুষ্ঠানে পদপিষ্ঠ হয়ে একাধিক জনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। দিল্লির যমুনা এক্সপ্রেসওয়ে থেকে জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ। নয়ডা থেকে স্ত্রী চৈতালি তিওয়ারিকে নিয়ে আগ্রা যাচ্ছিলেন জিতেন্দ্র। তখনই তাঁকে গ্রেফতার করা হয়।
জিতেন্দ্র আরও বলেন, “ওই জেরা করার পরে চৈতালি তেওয়ারি অসুস্থ হয়ে পড়েছে। জানিনা, আর পুলিশ জেরা করতে আসবে কি না। তবে হাইকোর্টের নির্দেশ মত সোমবার ২ ঘণ্টা পুলিশ জেরা করতে আসতে পারে।”