‘বহিরাগত’ তারকা নয় আসানসোলে ভূমিপুত্র চাইছে বিজেপির একাংশ, সম্ভাব্য প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি

Asansol BJP Candidate: আসানসোল লোকসভা কেন্দ্রে জনপ্রিয় ভোজপুরী তারকা পবন সিংকে প্রার্থী করে বিজেপি। এনিয়ে সরব হয়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেস।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

চলতি মাসের শুরুতেই বাংলার ২০ আসনের প্রার্থীদের নাম প্রকাশ করেছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। প্রথম দফাতেই আসানসোলে প্রার্থী হিসেবে ভোজপুরী তারকা পবন সিংয়ের নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু এরপর জল অনেকদূর গড়িয়েছে। যার ফলে এই কেন্দ্রে প্রার্থী এখনও চূড়ান্ত নয়। এদিকে বিজেপির একাংশের দাবি আসানসোলে ভূমিপুত্রকেই চাই। সেক্ষেত্রে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari) নাম উঠে আসছে।

'বহিরাগত' তারকা নয় আসানসোলে ভূমিপুত্র চাইছে বিজেপির একাংশ, সম্ভাব্য প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি

আরও পড়ুন: বিরোধী ‘শূন্য’ ডায়মন্ড হারবারে স্ট্র্যাটেজি নির্ধারণে অভিষেক, বুধ থেকেই শুরু ভোটের প্রস্তুতি

বিজেপির (BJP) বাংলার প্রথম দফার প্রার্থী তালিকাতেই জায়গা পেয়েছিল আসানসোল লোকসভা কেন্দ্র। জনপ্রিয় ভোজপুরী তারকা পবন সিংকে (Pawan Singh) প্রার্থী করে বিজেপি। এনিয়ে সরব হয় শাসক দল তৃণমূল কংগ্রেস। পবন সিংয়ের গানে নারীদের অসম্মান করার অভিযোগ আনা হয়। বিতর্কের মধ্যেই নাম ঘোষণার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত জানান। কয়েকদিন পর ফের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার কথা জানালেও আসানসোল থেকেই লড়বেন কিনা তা স্পষ্ট ছিল না।

'বহিরাগত' তারকা নয় আসানসোলে ভূমিপুত্র চাইছে বিজেপির একাংশ, সম্ভাব্য প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি
‘বহিরাগত’ তারকা নয় আসানসোলে ভূমিপুত্র চাইছে বিজেপির একাংশ, সম্ভাব্য প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি

রবিবার আরও এক দফায় বাংলার ১৯ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি। সেখানেও নাম ছিল না আসানসোলের। ফলে জল্পনা আরও বাড়ছে। সূত্রে খবর, আসানসোলের প্রাক্তন মেয়র ও বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে এই কেন্দ্রে প্রার্থী করতে পারে বিজেপি। শীঘ্রই বাকি চার আসনের তালিকা প্রকাশ করা হবে। পবন সিংয়ের সরে দাঁড়ানোর পর আরেক ভোজপুরী তারকা অক্ষরা সিংকে (Akshara Singh) ঘিরে জল্পনা শুরু হয়েছিল। নেতৃত্বের একাংশই অবাঙালি প্রার্থী চাইছে। এছাড়াও বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে জনপ্রিয় গায়ক কৈলাশ খেরকে টিকিট দেওয়া হতে পারে বলেও শোনা গিয়েছিল।

‘বহিরাগত’ তারকা নয় আসানসোলে ভূমিপুত্র চাইছে বিজেপির একাংশ, সম্ভাব্য প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি

'বহিরাগত' তারকা নয় আসানসোলে ভূমিপুত্র চাইছে বিজেপির একাংশ, সম্ভাব্য প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি

২০১৪ ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্রে জয়ী হয়েছিল বিজেপি। বাবুল সুপ্রিয় (Babul Supriyo) দুবারেই বিজেপির টিকিটে জয়লাভ করেছিলেন। পরবর্তীকালে তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূলে যোগ দেন। এরফলে ২০২২ সালে সেখানে উপনির্বাচন (Loksabha By Election) হয়। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলকে হারিয়ে তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha) জয়ের মাধ্যমে এই আসন দখল করেন। আসন্ন নির্বাচনে ফের আসানসোলের আসন ছিনিয়ে নিতে মরিয়া গেরুয়া শিবির।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত