Jitendra Tiwari: জিতেন্দ্রর গ্রেফতারিতে সুপ্রিম স্থগিতাদেশ, স্বস্তি পেলেন বিজেপি নেতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শনিবার নয়ডার যমুনা এক্সপ্রেস ওয়ে থেকে গ্রেফতার হন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি৷ তাঁর গ্রেফতারির উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দফতর এবং আসানসোল উত্তর থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়ে থেকে গা ঢাকা দেওয়া জিতেন্দ্রকে গ্রেফতার করে।

আরও পড়ুনঃ অমর্ত্য সেনকে উচ্ছেদের নোটিস দিল বিশ্বভারতী! ২৯ মার্চ হাজিরার নির্দেশ

6 11

এই ঘটনায় আগাম জামিন চেয়ে শীর্ষ আদালতে র দ্বারস্থ হয়েছিলেন জিতেন্দ্র। কিন্তু মামলার শুনানির আগেই তাঁকে গ্রেফতার করা হয়। সেই মামলার রায়ে স্বস্তি পেলেন বিজেপি নেতা। সুপ্রিম কোর্ট তাঁর গ্রেফতারিতে স্থগিতাদেশ দিয়েছে। অর্থাৎ, তাঁকে আর হেফাজতে রাখতে পারবে না পুলিশ।

5 17

শীর্ষ আদালতের এই রায়ের পর জিতেন্দ্র জামিনে মুক্তি পাবেন। প্রসঙ্গত,গত ১৪ ডিসেম্বর আসানসোলে কম্বর বিতরণের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়েছিল। সেই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শুভেন্দু অধিকারী। এই ঘটনায় আসানসোলের প্রাক্তন মেয়র তথা বর্তমান বিজেপি নেতা জিতেন্দ্র ও তাঁর স্ত্রী তথা কাউন্সিলর চৈতালির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মৃতের পরিজনরা।

জিতেন্দ্রর গ্রেফতারিতে সুপ্রিম স্থগিতাদেশ, স্বস্তি পেলেন বিজেপি নেতা

4 11
জিতেন্দ্রর গ্রেফতারিতে সুপ্রিম স্থগিতাদেশ, স্বস্তি পেলেন বিজেপি নেতা

গ্রেপ্তারি এড়াতে আদালতে যান তিওয়ারি দম্পতি। নিম্ন আদালতে রাজ্য়ের যুক্তির কাছে হেরে গিয়েছিলেন তিওয়ারি দম্পতির আইনজীবী। পাল্টা হাই কোর্টে যান তাঁরা। রক্ষাকবচ পেলেও তার মেয়াদ শেষ হয়েছে। এর মাঝে জিতেন্দ্র তিওয়ার বাড়িতে গিয়ে একাধিকবার জেরা করেছে পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত