মতবিরোধের জট এখনও কাটেনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও হয়নি। কিন্তু তাঁর আগেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন পান্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। আসানসোলে দলের শ্রমিক সংগঠনের মঞ্চ থেকে তিনি মন্তব্য করেন, এটিই হয়তো জেলা সভাপতি হিসেবে তাঁর শেষ বক্তব্য।