বেসুর হতেই মঙ্গলে বৈঠক, জিতেন্দ্রর ক্ষতে প্রলেপ দিতে মরিয়া তৃণমূল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বেসুর হতেই মঙ্গলে বৈঠক, এদিন রাজ্যের অনুমতিতেই কেন্দ্রের ‘স্মার্ট সিটি’র টাকা পায়নি বলে একটি ফিরাদকে পাঠানো চিঠিতে ক্ষোভপ্রকাশ করেন আসানসোলের পুর প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি। আর সেই চিঠি ফাঁস হতেই সোমবার থেকে আবারও বিতর্ক দানা বাধল রাজনৈতিক মহলে। আর এই নিয়ে মন্তব্যও করেন পুরমন্ত্রী ফিরাদ হাকিম। এদিন তিনি বলেন, “আজ কেন সব জেনেও ও (জিতেন্দ্র তিওয়ারি) চিঠি দিল জানি না।

আরও পড়ুনঃ মালয়েশিয়া থেকে নাশকতার ছক ভারতে, বাংলা-সহ একাধিক রাজ্যে হাই অ্যালার্ট জারি।

আমার সঙ্গে ওর সম্পর্ক ভাল। ও একজন বিধায়কও। সরকারের অবস্থান ওর জানা আছে। এ বিষয়ে আগে কোনও দিন আমারকে কিছু জানায়নি। এই চিঠি দেওয়ারবিষয়টি অত্যন্ত খারাপ।” আর তার এই মন্তব্যের পরই পাল্টা দেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারি। সূত্রে খবর, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দলের তরফে কলকাতায় ডেকে তাঁকে। তা্র সঙ্গে আলোচনায় বসবে দলের শীর্ষনেতৃত্বরা।

এই বৈঠকে হাজির থাকবেন, ভোট কুশলী প্রশান্ত কিশোরও। এছাড়াও এই বৈঠকে হাজির থাকবেন দলের অন্যান্য নেতৃত্বরাও। এর আগেও প্রাক্তণ পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসেছিলেন ভোটকুশলী প্রশান্তকিশোর। এমনকি রাজীব বন্দ্যোপাধ্যায়কেও ডেকে পাঠিয়েছিল তৃণমূল। আর সেই বৈঠকেও উপস্থিত ছিলেন,প্রশান্ত কিশোর।

বেসুর হতেই মঙ্গলে বৈঠক, ফলে তৃণমূল ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে, রাজ্যের বিদ্যুতমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জিতেন্দ্র তেওয়ারির চিঠি প্রসঙ্গে বলেন, “রাজ্য সরকারারে কাছে অর্থ চেয়ে আমাদের দফতরও অনবরত চিঠি পাঠায়। আসানসোলের মেয়র পুরসভার উন্নয়নের জন্য চেয়েছে তার মধ্যে কোনও অন্যায় নেই। কোনও কারণে চিঠিটা বাইরে বেরিয়ে গিয়েছে। স্মার্ট সিটি হবে তিনটে। তার মধ্যে আসানসোল একটা। এটা নিয়ে দলের মধ্যে আলোচনা হবে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন