নজরবন্দি ব্যুরোঃ মালয়েশিয়া থেকে নাশকতার ছক ভারতে, আর তা বানচাল করল গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা ‘র’। ‘র’- এই গোপন তথ্য দেয় বিদেশমন্ত্র এবং প্রধানমন্ত্রীর দপ্তরে। এই গুরুত্বপূর্ণ তথ্যে জানা গেছে, মালয়েশিয়ার কুয়ালালামপুরে রোহিঙ্গা মুসলিমদের নেতা মহম্মদ নাসের ভারতে নাশকতা চালাতে মোট দুই লক্ষ ডলার পাঠিয়েছে।
আরও পড়ুনঃ গরুপাচার কাণ্ডে নয়া মোর, আরও চার বিএসএফ কর্তাকে তলব সিবিআই এর।


তার মাধ্যমেই ভারতে সক্রিয় একটি লোকাল এজেন্টের কাছে সেই অর্থের একটা বড় অংশ পৌঁছে গিয়েছে। মায়ানমারের একটি গোপন প্রশিক্ষণ শিবিরে এক রোহিঙ্গা যুবতীকে আত্মঘাতী হামলা চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। তার উপরেই বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে ওই লোকাল এজেন্টের সঙ্গে দেখা করার পাশাপাশি দুই লক্ষ ডলারের মধ্যে থেকে তার প্রাপ্য নিয়ে নেওয়ার।
এরপরই ওই পরিমাণ অর্থ খরচ করে দামী রাসায়নিক জোগাড় করে বিস্ফোরক তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছিল। এই কাজের জন্য দুই থেকে তিনজন স্থানীয়কে সে নিয়োগ করবে। তারপর আত্মঘাতী হামলা চালানো হবে দিল্লি বা মুম্বইয়ের গুরুত্বপূর্ণ কোনও জনবহুল জায়গায়। বড়সড় গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানোরও পরিকল্পনা রয়েছে তাঁদের।
মালয়েশিয়া থেকে নাশকতার ছক ভারতে, ভারতীয় গোয়েন্দাদের দাবি, ভারতে ওই লোকাল এজেন্ট, হাওয়ালা ডিলার এবং ওই রোহিঙ্গা যুবতীকে এখনও পর্যন্ত চিহ্নিত করা যায়নি। এরপরই রিপোর্ট পেয়ে নড়েচড়ে বসেছে কেন্দ্র। তাদের তরফে চূড়ান্ত সতর্ক করে দেওয়া হয়েছে উত্তরপ্রদেশ, দিল্লি, পাঞ্জাব, বিহার এবং পশ্চিমবঙ্গ সরকারকে।









