জেরার নামে চৈতালি তেওয়ারিকে মানসিক হেনস্তার অভিযোগ জিতেন্দ্রর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জেরার নামে চৈতালি তেওয়ারিকে মানসিক হেনস্তা করছে পুলিশ। এমনই দাবি বিজেপি কাউন্সিলরের স্বামী তথা গেরুয়া শিবিরের নেতা জিতেন্দ্র তেওয়ারির। তাঁর আরও দাবি, তৃণমূলকে খুশি করতেই এসব করছেন পুলিশ কর্মীরা। আসানসোলের কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনজনের পদপিষ্ট হওয়ার ঘটনায় শনিবার টানা ২ ঘণ্টা চৈতালিকে জেরা করে পুলিশ।

আরও পড়ুনঃ মমতা প্রাক্তন হলে শুভেন্দু হবেন মিশরের মমি, লাল চোখ দেখালেন মদন

20 9

তদন্তকারীরা ফিরে যেতেই সাংবাদিক সম্মেলন করে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁর স্বামী জিতেন্দ্র। এ দিন তিনি অভিযোগ করে বলেন, “জেরা করার নামে চৈতালি তেওয়ারিকে মানসিক ভাবে হেনস্থা করা হয়েছে। আর এটা পুলিশ করেছে তৃণমূল কংগ্রেসকে খুশি করতে। আজ কিছু তৃণমূল কংগ্রেসের নেতা দুটো রুটি বেশি করে খাবেন।”

জেরার নামে চৈতালি তেওয়ারিকে মানসিক হেনস্তার অভিযোগ জিতেন্দ্রর

প্রাক্তন মেয়রের দাবি, “হাইকোর্ট একমাত্র এই মামলার তদন্তকারী অফিসার বা আইওকে জেরা করার কথা বলেছিল। কিন্তু এদিন সাতজন অফিসার আমার ঘরে চৈতালিকে জেরা করেছে। যা হওয়া অনুচিত। হাইকোর্ট ২ ঘন্টা জেরা করার কথা বলেছিলো। তা বলে ২ ঘন্টা জেরা করতেই হবে? কম সময় একটু করা যেত না? একজন মহিলাকে এইভাবে জেরা করা যায়? চৈতালি তেওয়ারি তো ক্রিমিনাল নয়।”

জেরার নামে চৈতালি তেওয়ারিকে মানসিক হেনস্তার অভিযোগ জিতেন্দ্রর

জেরার নামে চৈতালি তেওয়ারিকে মানসিক হেনস্তার অভিযোগ জিতেন্দ্রর

জিতেন্দ্র আরও বলেন, “ওই জেরা করার পরে চৈতালি তেওয়ারি অসুস্থ হয়ে পড়েছে। জানিনা, আর পুলিশ জেরা করতে আসবে কি না। তবে হাইকোর্টের নির্দেশ মত সোমবার ২ ঘণ্টা পুলিশ জেরা করতে আসতে পারে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত