উত্তরকাশীর সুড়ঙ্গে প্রায় ১৫ দিনেরও বেশী সময় ধরে আটকে রয়েছে শ্রমিকরা। প্রথমে যন্ত্র দিয়ে উদ্ধার কাজ চালানো হলেও পরে তা বিকল হতে যায়। ফলে উদ্ধার কাজ করতে এখন একমাত্র ভরসা হাত দিয়ে গর্ত খোলা। এই কাজ করছে অন্য শ্রমিকরা। কাল থেকেই শুরু হয়ে গিয়েছে সেই কাজ। কাজ এগিয়ে গিয়েছে বহুদূর। আর নাকি বাকিমাত্র ৫ মিটার। অবশেষে আশার আলো দেখতে পাচ্ছে শ্রমিকপরিবাররা।
কলকাতা সফরে আসেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম। নাম না করেই বিজেপিকে আক্রমণ করেছেন তিনি। এছাড়া বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই সরব হয়েছেন চিদম্বরম।
আজ বিশ্বকাপ। সেই উপলক্ষে জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ দেখার ব্যবস্থা করলেন যাদবপুর ক্যাম্পাস। তবে তার ওপর চাপানো হয়েছে একাধিক শর্ত। কারন কিছু সময় আগেই যাদবপুরের ছাত্রমৃত্যু ঘিরে তোলপাড় হয়েগিয়েছিলো সর্বত্র। তাই এবার সবকিছুতেই অবলম্বন করা হচ্ছে বাড়তি সতর্কতা।
৩২৬ রান করে দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলে দিয়েছিলেন বিরাটেরা। বাকি কাজটা করলেন রবীন্দ্র জাডেজারা। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারেরা এলেন এবং সাজঘরে ফিরে গেলেন। মাত্র ৮৭ রানে All Out
এখন খুচরোর দেখা প্রায় পাওয়া যায় না বললেই চলে। সব জায়গায় চালু হয়ে গেছে অনলাইন পরিষেবা। বড় বড় রেস্টুরেন্ট হোক বা ক্যাফে, সেখানে তো দেদার অনলাইন বিনিয়োগ চলছেই। এছাড়া এখন মুদির দোকান, ফুচকার দোকান এমনকি সবজি বিক্রেতাদের কাছেও অনলাইনে লেনদেন করা যায়। বাজারে কয়েন অথবা খুচরো নিয়ে যে সমস্যা ছিল, মূলত তা মেটানোর জন্যই সব জায়গায় অনলাইন লেনদেন চালু করা হয়েছিল।
ভারতীয় দলে প্রথম থেকেই তাঁর পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য। কিন্তু চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেননি অলরাউন্ডার তারকা। এখন জানা যাচ্ছে, আগামী আরও কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না হার্দিক। তাঁর আবারও মাঠে নামা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।