মমতা সুরেই টাকা-ধর্মের ব্যবহার নিয়ে সরব চিদম্বরম, নাম না করেই বিঁধলেন BJP-কে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পাঁচ রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন। আগামী লোকসভা নির্বাচনের আগে এই ভোটপর্বকে ‘সেমিফাইনাল’ বলেই বিবেচনা করা হচ্ছে। এসবের মধ্যেই কলকাতা সফরে আসেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম। নাম না করেই বিজেপিকে আক্রমণ করেছেন তিনি। এছাড়া বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই সরব হয়েছেন চিদম্বরম।

আরও পড়ুন: ম্যাচের মত এবার জীবনের পিচেও ত্রাতা হয়ে উঠলেন শামি, বাঁচালেন যুবককে

গত শনিবার একটি অনুষ্ঠানের জন্য কলকাতার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম। নির্বাচনে অবাধে টাকা খরচ বা টাকা নিয়ে খেলা করার অভিযোগ করেন তিনি। তিনি বলেন, “এই যে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন হচ্ছে, শুধু এই ভোটগুলিতেই ১৭৬০ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।” যোগ করেন, “গোটা নির্বাচন ব্যবস্থাকে দুটি ফ্যাক্টর নিয়ন্ত্রণ করছে। টাকা এবং ধর্ম।” প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ নির্বাচনের সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক থাকা উচিত নয়।

WhatsApp Image 2023 11 26 at 12.09.12 1

ধর্ম ও ভোটের প্রসঙ্গ নিয়ে নিয়ে তিনি বলেন, “ভোট হওয়া উচিৎ কাজের খতিয়ানের ভিত্তিতে, ভোটের সঙ্গে ধর্মের সম্পর্ক থাকার কথা নয়। কিন্তু এখনকার সময় ভোটের সঙ্গে ধর্মকে সরাসরি যুক্ত করা হচ্ছে।” পদ্ম শিবিরকে নাম না করে আক্রমণ শানিয়ে তিনি প্রশ্ন তোলেন, ‘একটা দল একের পর এক নির্বাচনে একাধিক রাজ্যে কেবল হিন্দু প্রার্থী আনছে কিকরে?’ নয়ের দশকে ‘স্টেট ফান্ডেড ইলেকশনে’র দাবি তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে টাকা ছড়ানো নিয়ে একাধিকবার সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। সেই সুরই শোনা গেল কংগ্রেস নেতার কণ্ঠে।

মমতা সুরেই টাকা-ধর্মের ব্যবহার নিয়ে সরব চিদম্বরম, নাম না করেই বিঁধলেন BJP-কে

এছাড়া, কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়েও সরব হন রাজ্যসভার কংগ্রেস সাংসদ পি চিদম্বরম। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রাজ্যের এক্তিয়ার। কিন্তু বর্তমানে দেশে এমন পরিস্থিতি যে সব বিষয়ে যখন খুশি কেন্দ্রীয় এজেন্সি ঢুকে পড়ছে।’

মমতা সুরেই টাকা-ধর্মের ব্যবহার নিয়ে সরব চিদম্বরম, নাম না করেই বিঁধলেন BJP-কে

মমতা সুরেই টাকা-ধর্মের ব্যবহার নিয়ে সরব চিদম্বরম, নাম না করেই বিঁধলেন BJP-কে
মমতা সুরেই টাকা-ধর্মের ব্যবহার নিয়ে সরব চিদম্বরম, নাম না করেই বিঁধলেন BJP-কে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত