ম্যাচের মত এবার জীবনের পিচেও ত্রাতা হয়ে উঠলেন শামি, বাঁচালেন যুবককে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিশ্বকাপে বল হাতে একাধিকবার টিম ইন্ডিয়াকে কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করেছেন মহম্মদ শামি। তবে শুধু মাঠের অন্দরেই নয়, মাঠের বাইরেও এবার তিনি হলেন নায়ক। বাঁচালেন দুর্ঘটনার কবলে পড়া এক ব্যক্তির জীবন।

আরও পড়ুনঃ বোলিং বিভাগে আমূল পরিবর্তন চায় KKR, তাই ছেঁটে ফেলা হচ্ছে তিন বোলার কে

বিশ্বকাপের পর ছুটি কাটাতে নৈনিতাল বেড়াতে গিয়েছেন বাংলার এই জোরে বোলার। সেখান তিনি দেখেন পাহাড়ের খাদে একটি গাড়ি পড়ে গিয়েছে। শামি সঙ্গে সঙ্গে নিজের গাড়ি থেকে নেমে আসেন। দুর্ঘটনার কবলে পড়া গাড়ির চালককে উদ্ধার করেন। নিজের ইনস্টাগ্রামে এই দুর্ঘটনার সম্পূর্ণ বিবরণ শেয়ার করেছেন শামি।

ম্যাচের মত এবার জীবনের পিচেও ত্রাতা হয়ে উঠলেন শামি, বাঁচালেন যুবককে
ম্যাচের মত এবার জীবনের পিচেও ত্রাতা হয়ে উঠলেন শামি, বাঁচালেন যুবককে

তাঁর শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, একটি গাড়ি পাহাড়ের নিচে ঝোপের মধ্যে মুখ থুবড়ে পড়েছে৷ আর শামি নিজে এক ব্যক্তির শুশ্রূষা করছেন। শামি লেখেন, ‘‘উনি খুবই ভাগ্যবান। ঈশ্বর তাঁকে দ্বিতীয় জীবন দিয়েছেন। নৈনিতালের কাছে পাহাড়ি রাস্তায় তাঁর গাড়িটি ঠিক আমার গাড়ির সামনেই ছিল। আমরা তাঁকে নিরাপদে উদ্ধার করতে পেরেছি।’’

ম্যাচের মত এবার জীবনের পিচেও ত্রাতা হয়ে উঠলেন শামি, বাঁচালেন যুবককে

ম্যাচের মত এবার জীবনের পিচেও ত্রাতা হয়ে উঠলেন শামি, বাঁচালেন যুবককে

ইনস্টাগ্রামে শামির শেয়ার ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে। টিম ইন্ডিয়ার পেসারের প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া। যেভাবে তিনি অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়েছেন, সেটা প্রশংসার দাবিও রাখে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন