নজরবন্দি ব্যুরো: বিশ্বকাপ শেষ হতেই শুরু হয়ে গিয়েছে আগামী মরশুমে আইপিএলের প্রস্তুতি। আর আগামী ২৬ শে নভেম্বরের আগে নিজ নিজ দলের প্লেয়ার লিস্ট দিতে হবে। কোন খেলোয়াড় কে ছাড়া হবে এবং কাকে রাখা হবে তা জানিয়ে বলেছে আইপিএল কর্তৃপক্ষ। আর সেই মতো এবার খবর কলকাতা নাইট রাইডার ছেড়ে দিতে পারে তিন ক্রিকেটারকে।
আরও পড়ুন: গুজরাটের নেতৃত্ব ছাড়ছেন হার্দিক পান্ডিয়া, তবে কী দল পরিবর্তন নিশ্চিত?


এদের মধ্যে একজন ভারতীয়। তবে গত মরশুমে খারাপ পারফর্মেন্স করা আন্দ্রে রাসেলের প্রতি আস্থা দেখিয়েছে কলকাতা টিম ম্যানেজমেন্ট। আর যে তিনজন ক্রিকেটারকে ছেড়ে দিতে চাইছে কেকেয়ার তারা হলেন শার্দূল ঠাকুর, লকি ফার্গুসন এবং টিম সাউদি। কিছুদিন আগেই জল্পনা ছিল রাসেলকে ছেড়ে দিতে পারে কেকেআর। কিন্তু এখন সেটা হচ্ছে না।

অপরদিকে দীর্ঘদিন ম্যাচ না খেলা ভারতীয় পেশার উমেশ যাদব কেও রেখে দিচ্ছে কলকাতা। উল্লেখ্য গত বছর শার্দূল ঠাকুর কে দশ কোটি টাকা দিয়ে কিনেছিল কেকেআর। কিন্তু অলরাউন্ডার হিসেবে পারফরমেন্স সন্তোষজনক নয়।


বোলিং বিভাগে আমূল পরিবর্তন চায় KKR, তাই ছেঁটে ফেলা হচ্ছে তিন বোলার কে

অপরদিকে ফার্গুসানকে দলে নিয়েও সেভাবে কোন লাভ হয়নি। এবছর দলের মেনটার হিসাবে গম্ভীর কে রেখেছে শাহরুখের দল। তাই মনে করা হচ্ছে দল গঠনের ক্ষেত্রে এবং নিলাম এর সময় তাঁর মতামতকে যথেষ্ট গুরুত্ব দেবে কলকাতার দল।








