নজরবন্দি ব্যুরো: আইপিএলের নতুন মরশুম শুরু হওয়ার আগে একটা বড় খবর পেতে পারেন ক্রিকেটপ্রেমীরা। গুজরাট টাইটান্স তাদের প্রথম মরশুমেই আইপিএলের খেতাব জেতানো অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে রিলিজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার নেতৃত্বে টানা দুই মরশুম আইপিএল ফাইনাল খেলেছে টাইটান্সরা।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৫ নভেম্বর, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য


অধিনায়কত্বের পাশাপাশি তাদের জার্সিতে অলরাউন্ডার হিসেবেও স্মরণীয় পারফরম্যান্স করেছে এই তারকা ক্রিকেটার। কিন্তু সূত্রের খবর, গুজরাট ছেড়ে নাকি মুম্বই ইন্ডিয়ান্সে ফিরতে চলেছেন ভারতীয় অলরাউন্ডার! আইপিএল নিলামের আগে, আগামিকাল ক্রিকেটার ছাড়ার উইনডো ক্লোজ হচ্ছে।

আর তারই মধ্যে এল এই বড়সড় আপডেট। নাম প্রকাশে অনিচ্ছুক গুজরাট টাইটান্সের এক আধিকারিক জানিয়েছেন, “ আমি নিশ্চিতভাবেই বলতে পারি হার্দিকের মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ার কথাবার্তা চলছে। তাই তাঁর গুজরাট ছাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এখনও লিখিত চুক্তি হয়নি”।


গুজরাটের নেতৃত্ব ছাড়ছেন হার্দিক পান্ডিয়া, তবে কী দল পরিবর্তন নিশ্চিত?

সব মিলিয়ে এবারের আইপিএল এ হার্দিক যে তাঁর পুরনো দলে ফিরছেন সেটা প্রায় নিশ্চিত। কিন্তু এই খবর যদি সত্যি হয় তাহলে গুজরাট শিবিরের জন্য বড় ধাক্কা। কারণ তাঁর পরিবর্তে এই ফ্র্যাঞ্চাইজি কাকে বেছে নেয়, তিনি আদৌও অধিনায়কত্ব করবেন কি না, সেদিকেও নজর থাকবে ক্রিকেটমহলের।








