On This Day: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৫ নভেম্বর, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজ ২৫ নভেম্বর ২০২৩, শনিবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ৩২৯ তম দিন (অধিবর্ষে ৩৩০)। বছর শেষ হতে আরও ৩৬ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৪ নভেম্বর, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য

জন্ম
১৯৮১- স্পেনীয় ফুটবলার জাবি আলোনসো।
১৯৫২- পাকিস্তানি ক্রিকেটার ও রাজনীতিবিদ ইমরান খান।
১৯৪৬- পাকিস্তানি দেওবন্দি ইসলামি পণ্ডিত ইউসুফ মুতালা।
১৯৩৩- ভারতীয় বাঙালি কবি শক্তি চট্টোপাধ্যায়।
১৯২৫- প্রখ্যাত ভারতীয় বাঙালি কার্টুনিস্ট ও চিত্রশিল্পী নারায়ণ দেবনাথ।
১৯১৫- অস্ট্রেলীয় ক্রিকেটার রন হামেন্স।
১৮৯৮- বাংলা চলচ্চিত্রের শীর্ষ পরিচালক, লেখক ও অভিনেতা দেবকী কুমার বসু।

ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৫ নভেম্বর, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য

মৃত্যু
২০২০- বাঙালি প্রাবন্ধিক, নাট্যগবেষক, শান্তিনিকেতনের রবীন্দ্রভবনের অধ্যক্ষ স্বপন মজুমদার।
২০২০- আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনা
১৯৮১- প্রখ্যাত ভারতীয় বাঙালি সুরশিল্পী ও সঙ্গীত পরিচালক রাইচাঁদ বড়াল।
১৯৪১- সমাজতাত্ত্বিক বিনয় কুমার।
১৯২৫- খ্যাতনামা মৃৎশিল্পী যদুনাথ পাল।

ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৫ নভেম্বর, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য

ঘটনাবলী
২০০৪- রাতে তাজমহল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়।
১৯৯৬- পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বাংলাদেশ সফরে যান।
১৯৯১- খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
১৯৯১- মার্কিন যুক্তরাষ্ট্র সমুদ্রতীরবর্তী বৃহত্তর একটি বিমান ঘাঁটি ফিলিপিন্সের হাতে তুলে দেয়।
১৯৭৫- দক্ষিণ আমেরিকার দেশ সুরিনাম হল্যান্ডের উপনিবেশ থেকে মুক্ত হয়ে পূর্ণ স্বাধীনতা লাভ করে।
১৯৭২- বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় উত্তর ভিয়েতনাম এবং ইথিওপিয়া।
১৯১৮- প্রথম বিশ্বযুদ্ধে পোল্যান্ড দখলকারী দেশগুলো অর্থাৎ রাশিয়া, জার্মানি ও অষ্ট্রিয়া পরাজিত হওয়ার পর পোল্যান্ড আবারও স্বাধীনতা লাভ করে।
১৮১৩- আজকের দিনে জেনারেল হেস্টিংসের উপস্থিতিতে কলকাতার বিখ্যাত চৌরঙ্গী থিয়েটারের উদ্বোধন হয়।

ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৫ নভেম্বর, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য

ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৫ নভেম্বর, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৫ নভেম্বর, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত