নজরবন্দি ব্যুরো: আজ ২৪ নভেম্বর ২০২৩, শুক্রবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ৩২৮ তম দিন (অধিবর্ষে ৩২৯)। বছর শেষ হতে আরও ৩৭ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৩ নভেম্বর, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য


জন্ম
১৯৫৯- বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক খিজির আহমেদ চৌধুরী।
১৯৩১- বিখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা রবি ঘোষ।
১৯৩০- বিখ্যাত ইংরেজ ক্রিকেটার কেন ব্যারিংটন।
১৯০৪- যুক্তফ্রন্ট দলীয় রাজনীতিবিদ ও পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক সদস্য হাতেম আলী খান।

মৃত্যু
২০১৭- সাধক সংগীতশিল্পী ও নন্দিত বংশীবাদক বারী সিদ্দিকী।
১৯৬৩- মার্কিন প্রেসিডেন্ট জন এফ. কেনেডি’র আততায়ী লি হার্ভে অসওয়াল্ড।
১৯৪৯- ভারতীয় সমাজ বিজ্ঞানী বিনয় কুমার সরকার।
১৯৩৪- ভারতের বাঙালি জাতীয়তাবাদী আইনজীবী ও রাজনৈতিক নেতা বীরেন্দ্রনাথ শাসমল।
১৮৮৪- বাংলা নাটকের প্রথম যুগের নাট্যকার হরচন্দ্র ঘোষ।



ঘটনাবলী
২০০৪- ইউক্রেনের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে ভিক্টর ইয়ানুকোভিচকে বিজয়ী ঘোষণা করা হয়।
১৯৫০- ইরানের জাতীয় সংসদের জ্বালানী তেল বিষয়ক কমিটি ইরান অয়েল কোম্পানী ও বৃটেনের মধ্যে সম্পূরক চুক্তি নাকচ করে।
১৯৩৩- বঙ্কিমচন্দ্র সেনের সম্পাদনায় আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর বিখ্যাত সাহিত্য-সাপ্তাহিক ‘দেশ’ প্রথম প্রকাশিত।
১৯২৬- ভারতের পণ্ডিচেরিতে প্রতিষ্ঠিত হয় শ্রীঅরবিন্দ আশ্রম।
১৯২৩- আজকের দিনে বেলজিয়ামে প্রথম বেতার সম্প্রচার শুরু হয়।
১৮৫৯- চার্লস ডারউইনের অন দ্য অরিজিন অব স্পিসিস বইটি প্রকাশিত হয়।
১৮০০- ফোর্ট উইলিয়াম কলেজের প্রকৃত কর্মযাত্রার সূচনা।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৪ নভেম্বর, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য








