Hardik Pandya: আগামী কয়েক ম্যাচে অনিশ্চিত হার্দিক, চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যাবেন অলরাউন্ডার?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গত সপ্তাহে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছেন হার্দিক পাণ্ডেয়া। বিশ্বকাপে ভারতীয় দলে প্রথম থেকেই তাঁর পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য। কিন্তু চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেননি অলরাউন্ডার তারকা। এখন জানা যাচ্ছে, আগামী আরও কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না হার্দিক। তাঁর আবারও মাঠে নামা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

আরও পড়ুন: বিশ্বকাপের পরেই বাবরের অধিনায়কত্বে ইতি! পাক দলের পরবর্তী ক্যাপ্টেনের দৌড়ে ৩ জন

গত রবিবার বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামে মেন ইন ব্লু। চোটের কারণে দলে ছিলেন না হার্দিক। প্রথমে জানানো হয়েছিল, একটি ম্যাচেই থাকবেন না তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে সোজা লখনউ যাবেন। তবে এখন পাওয়া আপডেট অনুযায়ী মনে করা হচ্ছে, আগামী দুটি ম্যাচে খেলতে পারবেন না হার্দিক। ভারতের পরবর্তী দুটি ম্যাচ যথাক্রমে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধে। এই দুটিতে দেখা যাবে না পাণ্ডেয়াকে। বিসিসিআই-এর এক আধিকারিক জানিয়েছেন, হার্দিককে নিয়ে বিশেষ চিন্তার কারণ নেই। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না। সেই কারণেই খেলানোর সিদ্ধান্ত এখনই নেওয়া হচ্ছে না।

আগামী কয়েক ম্যাচে অনিশ্চিত হার্দিক, চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যাবেন অলরাউন্ডার?

সূত্রে খবর, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির তত্ত্বাবধানে রয়েছেন হার্দিক পাণ্ডেয়া। কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবেন তিনি। ব্যাটিংয়ে সমস্যা না হলেও বোলিং ও ফিল্ডিংয়ের ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে। যদিও সেই অসুবিধাও দ্রুত সেরে যাবে। হার্দিকের অনুপস্থিতিতে দলে সুযোগ পাবেন সূর্যকুমার যাদব। এদিকে, লখনউয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে অফ-স্পিন অপশন হিসেবে ফিরতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। আগামী ৫ নভেম্বর ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচেই ফিরতে পারেন হার্দিক। হার্দিকের মাঠে নামার অনিশ্চয়তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে প্রশ্ন উঠছে, বিশ্বকাপ থেকেই ছিটকে যাবেন না তো তিনি? তবে এমন কোনও চিন্তার কারণ নেই বলেই জানা গিয়েছে।

আগামী কয়েক ম্যাচে অনিশ্চিত হার্দিক, চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যাবেন অলরাউন্ডার?

গত বৃহস্পতিবার বাংলাদেশের ইনিংস চলাকালীন লিটন দাসের স্ট্রেট ড্রাইভ আটকাতে গিয়ে ফলো থ্রুর উল্টো দিকে শরীর নিয়ে গিয়েছিলেন হার্দিক পাণ্ডেয়া। শট আটকাতে গিয়ে পা হড়কে পড়ে যান এবং এর ফলে তাঁর গোড়ালিতে চোট লাগে। এরপর চেষ্টা করেও নিজের ওভার শেষ করতে পারেননি। খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি। চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেখা যায়নি অলরাউন্ডার পাণ্ডেয়াকে।

আগামী কয়েক ম্যাচে অনিশ্চিত হার্দিক, চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যাবেন অলরাউন্ডার?

আগামী কয়েক ম্যাচে অনিশ্চিত হার্দিক, চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যাবেন অলরাউন্ডার?
আগামী কয়েক ম্যাচে অনিশ্চিত হার্দিক, চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যাবেন অলরাউন্ডার?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত