এবার খুচরো মিলবে ATM এই! পাওয়া যাবে ১,২, এবং ৫ টাকার কয়েন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এখন খুচরোর দেখা প্রায় পাওয়া যায় না বললেই চলে। সব জায়গায় চালু হয়ে গেছে অনলাইন পরিষেবা। বড় বড় রেস্টুরেন্ট হোক বা ক্যাফে, সেখানে তো দেদার অনলাইন বিনিয়োগ চলছেই। এছাড়া এখন মুদির দোকান, ফুচকার দোকান এমনকি সবজি বিক্রেতাদের কাছেও অনলাইনে লেনদেন করা যায়। বাজারে কয়েন অথবা খুচরো নিয়ে যে সমস্যা ছিল, মূলত তা মেটানোর জন্যই সব জায়গায় অনলাইন লেনদেন চালু করা হয়েছিল।

আরও পড়ুনঃ সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেছেন ভাগ্যশ্রী, অভিনয় থেকে কি এই জন্যই বিরতি নেওয়া?

এখন এক টাকা বা দু টাকার কয়েন প্রায় বিলুপ্তির পথে। এই সমস্ত কয়েন ব্যবহার না করার ফলে। তা যে কোন একটি স্থানে জমা হচ্ছে প্রতিনিয়ত। কারণ কয়েনের চাহিদা আস্তে আস্তে কমেছে। তাই রিজার্ভ ব্যাংক সমস্যার সমাধানের জন্য এক বিশেষ ব্যবস্থা করা চালু করতে চলেছে। এবার থেকে এটিএম এই পাওয়া যাবে ১,২ এবং ৫ টাকার কয়েন। গ্রাহকদের শুধুমাত্র নিজেদের ইউপিআই থেকে কোড স্ক্যান করতে হবে। তারপরেই নিজের প্রয়োজন মত এক টাকা দু টাকা বা ৫ টাকার কয়েন বের করে নিতে পারেন।

1 34

এই কয়েন যাতে পর্যাপ্ত পরিমাণে থাকে সেই ব্যবস্থা করবে রিজার্ভ ব্যাংক। কারণ কয়েন নিয়ে ঝামেলার কথা নতুন নয়। খুচরো পয়সা নিয়ে প্রায় ২০১৬-১৭ সাল থেকে বিশাল ঝামেলা ঘটেছিল। সেই ঝামেলা মারামারিতে পর্যন্ত পৌঁছে গেছিল। খুচরো নিয়ে এক সাথে অটোচালকের বিরাট ঝামেলা বেধেছিল। যা পৌঁছেছিল কোর্ট অবধি। এবারে কয়েন চালু করার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা বহন করা হবে।

এবার খুচরো মিলবে ATM এই! কবে থেকে চালু পরিসেবা?

2 25

তবে এই মুহূর্তে চলবে ট্রায়াল রান। কি ব্যবস্থা পুরো দমে চালু হবে বেশ কিছুদিন পরে। রিজার্ভ ব্যাংক সূত্রে জানা যাচ্ছে। দেশের প্রায় বারোটি জায়গায় এই এটিএম মেশিন বসানো হবে। যদি তা সফল হয় তাহলে সারাদেশের মানুষের জন্য সেই ব্যবস্থা চালু করা হবে। প্রয়োজনে আনা হবে আরো এটিএম মেশিন। কবেই মেশিন বসানো হবে তা এখনো সঠিকভাবে জানানো হয়নি। তবে রিজার্ভ ব্যাংক নিশ্চিত করেছেন খুব তাড়াতাড়ি এই ব্যবস্থা দেশে আসতে চলেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত