নজরবন্দি ব্যুরো: ক্রমশ চাপ বেড়েই চলছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। রীতিমত সাঁড়াশি চাপে পড়েছেন মহুয়া। এহেন মুহূর্তে তৃণমূল সাংসদের বিরুদ্ধে উঠা অভিযোগের তদন্তে আজ, বৃহস্পতিবার বৈঠকে বসছে লোকসভার এথিক্স কমিটি। শুধু তাই নয়, আজই নিশিকান্ত দুবে ও জয় অনন্ত দেহদ্রাইকে তলব করেছে এথিক্স কমিটি।
আরও পড়ুন: Durga Puja Carnival: পুজো কার্নিভাল দেখে বাড়ি ফিরতে সমস্যা নেই, চলবে অতিরিক্ত বাস ও মেট্রো
সূত্রের খবর, মূল অভিযোগকারী, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ও আইনজীবী জয় অনন্ত দেহদ্রাই কে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে। পাশাপাশি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তিতে দুইজনের বয়ান রেকর্ড করবে এথিক্স কমিটি।

প্রসঙ্গত, অক্টোবর মাসের ১৫ তারিখ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ করে জানান যে, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করেন। শুধু তাই নয়, বিজেপি সাংসদের এই অভিযোগকে সমর্থন করার পাশাপাশি প্রমাণও জমা দেন সুপ্রিম কোর্টের আইনজীবী তথা তৃণমূল সাংসদের প্রাক্তন প্রেমিক জয় অনন্ত দেহদ্রাই। তারপরেই মহুয়ার সাংসদ পদ খারিজের জন্য লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে আবেদন জানান নিশিকান্ত দুবে। পরে বিষয়টি লোকসভার এথিক্স কমিটির কাছে পাঠানো হয়।

এখানেই শেষ নয়, এরপরে দুবাইস্থিত মুম্বইয়ের শিল্পপতি দর্শন হীরানন্দানি হলফনামা দিয়ে দাবি করেছিলেন যে, মহুয়া অনায্য ভাবে সুযোগ নিচ্ছেন। আর দুবাইস্থিত মুম্বইয়ের শিল্পপতির এহেন মন্তব্যের পরেই সারা দেশ আলোড়ন ছড়িয়ে পরে। কিন্তু হীরানন্দানির এই হলফনামার পাল্টা জবাব দিয়েছেন মহুয়া। সাংসদের দাবি, দর্শন হীরানন্দানি যে হলফনামা প্রকাশ করেছেন তা প্রধানমন্ত্রীর সচিবালয়ের লিখে দেওয়া। তাঁকে বাধ্য করা হয়েছে ওই হলফনামার সই করতে।” এরপরেই শুরু হয় রাজনৈতিক তরজা।
মহুয়া বিতর্কের জের, BJP সাংসদ ও প্রাক্তন প্রেমিককে তলব করেছে এথিক্স কমিটি




