HomeTagsIndia Alliance

India Alliance

Sharad Power: মোদীর সঙ্গে একমঞ্চে শরদ! INDIA-র কপালে ভাঁজ বাড়ালেন পাওয়ার?

এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একমঞ্চে দেখা যাবে এনসিপি প্রধান শরদ পাওয়ারকে। আগামী ১ অগস্ট পুনেতে এক অনুষ্ঠানে দু’জন হাজির থাকবেন বলে সূত্রের খবর। একদিকে যখন বিরোধী জোট পাল্লা দিয়ে লড়াইয়ের কথা ভাবছে সেখানে শরদ মোদীর এই সাক্ষাতে কপালে ভাঁজ বাড়ছে INDIA-র।

‘ইন্ডিয়া’ নাম মমতার, এবার তৃণমূলের নকশাতেই ছাপল পোস্টার, বিরোধী জোটে আধিপত্য বাড়ছে ঘাসফুলের?

বিরোধী জোটের নাম ‘ইউপিএ’ (UPA) থেকে পরিবর্তিত হয়ে ‘ইন্ডিয়া’ (INDIA) হয়েছে, এ কথা কমবেশি সকলেরই জানা। এই নামটির সুপারিশ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেঙ্গালুরুতে ২৬টি বিরোধী দল সর্বসম্মতিক্রমে সেই নামেই স্বীকৃতি দেয়। আর এবার তৃণমূলের নকশাতেই পোস্টার তৈরি হল ‘ইন্ডিয়া’-র। তাহলে, স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, বিরোধী জোটে কী আধিপত্য বাড়ছে ঘাসফুল শিবিরের?

Opposition Alliance: মণিপুর যাচ্ছে INDIA? পরিস্থিতি দেখতে উত্তর-পূর্বে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত

মণিপুর ইস্যু নিয়ে বাদল অধিবেশনের প্রথম সপ্তাহেই লোকসভা ও রাজ্যসভা সরগরম করেছিল নবগঠিত বিরোধী জোট ‘ইন্ডিয়া’। আর এবার জাতিগত হিংসায় উত্তপ্ত উত্তর-পূর্বের রাজ্যের পরিস্থিতি দেখতে সরাসরি ২৬ দলের প্রতিনিধিদলকে পাঠানোর সিদ্ধান্ত নিল বিরোধী জোট।

PM Modi: নামের আড়ালে লুকিয়ে রয়েছে পাপ? এবার INDIA জোটকে জঙ্গি সংগঠন SIMI-র সঙ্গে তুলনা মোদীর

ফের একবার ‘ইন্ডিয়া’ জোটকে কড়া ভাষায় আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এবার বিরোধী জোটকে জঙ্গি সংগঠন SIMI-র সঙ্গে তুলনা করলেন তিনি। বৃহস্পতিবার রাজস্থানে দলীয় জনসভা থেকে প্রধানমন্ত্রী এই মন্তব্য করলেন। ঠিক কী বলেছেন মোদী?

Mamata Banerjee: যত বাজে কথা বলবে তত মনে হবে নামটা পছন্দ হয়েছে! INDIA প্রসঙ্গে মোদীকে খোঁচা মমতার

বিজেপি বিরোধী জোটের নতুন নাম হয়েছে ‘ইন্ডিয়া’। নামটি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এই নামও নিয়ে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গে তুলনা করেছেন এই বিরোধী জোটকে। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা বললেন, যত বাজে কথা বলবে তত মনে হবে নামটা পছন্দ হয়েছে!

Monsoon Session: মণিপুর নিয়ে বাড়ছে ক্ষোভ, এবার লোকসভায় অনাস্থা প্রস্তাব আনতে পারে INDIA জোট

মণিপুরের সাম্প্রতিক পরিস্থিতিকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে সংসদের বাদল অধিবেশন। সোমবার দফায় দফায় বিক্ষোভ জানানোর পর এবার নব নির্মিত INDIA জোট লোকসভায় অনাস্থা প্রস্তাব আনতে পারে। এ নিয়ে আজ ২৬টি বিরোধী দলের সাংসদদের মধ্যে একটি বৈঠকও হয়। তবে, এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

‘INDIA নাম রাখলেই কি হয়ে যায়?’, বিরোধী জোটকে জঙ্গি সংগঠনের সঙ্গে তুলনা মোদীর

লোকসভা নির্বাচনে কেন্দ্রের বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিরোধীরা একজোট হয়েছে। মহাজোটের নাম 'ইন্ডিয়া'। সংসদের বাদল অধিবেশনেও মোদী সরকারের বিরুদ্ধে সরব তাঁরা। এবার এই ইন্ডিয়া জোটকেই বেনজির আক্রমণ করলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জঙ্গি সংগঠনের সঙ্গে তুলনা করলেন তাঁদের। মঙ্গলবার সংসদীয় বৈঠকে এনিয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী।

Trending Now