নজরবন্দি ব্যুরো: ফের একবার ‘ইন্ডিয়া’ জোটকে কড়া ভাষায় আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এবার বিরোধী জোটকে জঙ্গি সংগঠন SIMI-র সঙ্গে তুলনা করলেন তিনি। বৃহস্পতিবার রাজস্থানে দলীয় জনসভা থেকে প্রধানমন্ত্রী এই মন্তব্য করলেন। ঠিক কী বলেছেন মোদী?
আরও পড়ুন: নন্দীগ্রামের ঘটনা ভুলে গেছেন? বিধানসভায় ‘লোডশেডিং’ প্রসঙ্গ টেনে শুভেন্দুকে নিশানা মমতার


এদিন নরেন্দ্র মোদী বলেছেন, ‘নিজেদের পাপ মুছতে UPA হয়েছে INDIA। শুধু নামবদলের খেলা চলছে। দেশের স্বার্থ নিয়ে এদের কারও কোনও মাথাব্যথা নেই। কংগ্রেস আমলে স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া বা সিমি ছিল সন্ত্রাসবাদী সংগঠন। এখন তা পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া বা PFI। কিন্তু নাম বদলে কি আর কাজ হয়? ওদের লক্ষ্য দেশকে লুট করা। ইউপিএ বা কংগ্রেস শাসনাধীন সরকারকে সেবার মানুষ উৎখাত করে ফেলেছিল। এবারও ‘ইন্ডিয়া’ জোটকে মানুষ প্রত্যাখ্যান করবে’।
#WATCH | PM Narendra Modi says, “With the label of INDIA, they want to cover up their old deeds, the deeds of UPA. Had they really cared about India, would they have asked foreigners to interfere in India?…They had once given the slogan ‘Indira is India, India is Indira.’ At… pic.twitter.com/2sEPfAUyYV
— ANI (@ANI) July 27, 2023
মোদী আরও বলেছেন, ‘ব্রিটিশ বিরোধী আন্দোলনে গান্ধীজী আওয়াজ তুলেছিলেন, ইংরেজ ভারত ছাড়ো। এখন বিরোধীদের লক্ষ্য করে স্লোগান তোলার সময় এসেছে। দুর্নীতিবাজ, ভারত ছাড়ো। তোষামোদকারীরা, ভারত ছাড়ো’।

বেঙ্গালুরুতে ২৬টি বিজেপি বিরোধী দল মিলে বৈঠক করে UPA জোটের নাম পরিবর্তন করে INDIA করা হয়েছে। নামটি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই ‘ইন্ডিয়া’ নাম নিয়ে আগেই কটাক্ষ করেন নরেন্দ্র মোদী। সেবার তিনি জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাইহিদির সঙ্গে তুলনা করেন। আর এবার ফের আরেক জঙ্গি সংগঠন সিমি-এর সঙ্গে তুলনা টানলেন তিনি। সব মিলিয়ে ল্কসভা নির্বাচন যত কাছে আসছে আক্রমণ প্রতিআক্রমণের ঝড় ততই বাড়ছে।
নামের আড়ালে লুকিয়ে রয়েছে পাপ? এবার INDIA জোটকে জঙ্গি সংগঠন SIMI-র সঙ্গে তুলনা মোদীর










