নজরবন্দি ব্যুরো: এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একমঞ্চে দেখা যাবে এনসিপি প্রধান শরদ পাওয়ারকে। আগামী ১ অগস্ট পুনেতে এক অনুষ্ঠানে দু’জন হাজির থাকবেন বলে সূত্রের খবর। একদিকে যখন বিরোধী জোট পাল্লা দিয়ে লড়াইয়ের কথা ভাবছে সেখানে শরদ মোদীর এই সাক্ষাতে কপালে ভাঁজ বাড়ছে INDIA-র।
আরও পড়ুন: মমতা সরকারের সময় ফুরিয়ে আসছে! কলকাতায় এসেই মুখ্যমন্ত্রীকে নিশানা অনুরাগের


লোকমান্য তিলক জাতীয় পরস্কার দেওয়া হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আর এই অনুষ্ঠানটি হবে পুনেতে। লোকমান্য তিলক স্মারক মন্দির ট্রাস্ট আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকার কথা শরদ পওয়ারের। এই মুহূর্তে ইন্ডিয়া জোটকে সামনে রেখে লড়ছে বিরোধী পক্ষ। আর ইন্ডিয়া জোটে রয়েছেন শরদ পওয়ারও। এখন, পাওয়ারকে এই বৈঠকে উপস্থিত না থাকতে বলার জন্য জন্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে অনুরোধ করেছে।

উল্লেখ্য, সম্প্রতি মহারাষ্ট্রের এনডিএ সরকারে যোগ দিয়েছেন শরদ পওয়ারের ভাইপো অজিত পওয়ার। তিনি উপমুখ্যমন্ত্রী পদে শপথও নিয়েছেন। তাঁর সঙ্গে ওই সরকারে যোগ দিয়েছেন আরও ৭ বিধায়ক। যার জেরে পওয়ারের দলে বিরাট ফাটল সৃষ্টি হয়েছে।



মোদীর সঙ্গে একমঞ্চে শরদ! INDIA-র কপালে ভাঁজ বাড়ালেন পাওয়ার?








