Opposition Alliance: মণিপুর যাচ্ছে INDIA? পরিস্থিতি দেখতে উত্তর-পূর্বে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মণিপুর ইস্যু নিয়ে বাদল অধিবেশনের প্রথম সপ্তাহেই লোকসভা ও রাজ্যসভা সরগরম করেছিল নবগঠিত বিরোধী জোট ‘ইন্ডিয়া’। আর এবার জাতিগত হিংসায় উত্তপ্ত উত্তর-পূর্বের রাজ্যের পরিস্থিতি দেখতে সরাসরি ২৬ দলের প্রতিনিধিদলকে পাঠানোর সিদ্ধান্ত নিল বিরোধী জোট।

আরও পড়ুন: নজরে চব্বিশ, NDA সাংসদদের নিয়ে ম্যারাথন বৈঠকের ভাবনা মোদীর

জনজাতিকরণকে কেন্দ্র করে কুকি এবং মেইতেই এই দুই প্রাচীন জাতিগোষ্ঠীর বিবাদ চরমে। মণিপুরের সাম্প্রতিক পরিস্থিতি সত্যিই অত্যন্ত উদ্বেগজনক। মণিপুর ইস্যু নিয়ে কেন্দ্র সরকারকে চাপে রাখতে চাইছে বিরোধী পক্ষ। বাদল অধিবেশনে দফায় দফায় বিক্ষোভ দেখিয়ে কার্যত অধিবেশন মুলিতুবি রাখতে বাধ্য করেছে ‘ইন্ডিয়া’ পক্ষ। এমনকি অনাস্থা প্রস্তাব পেশ করেছে কংগ্রেস। আর এবার প্রতিনিধিদলকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হল।

 মণিপুর যাচ্ছে INDIA? পরিস্থিতি দেখতে উত্তর-পূর্বে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত

জানা গিয়েছে, আগামী শনিবার মণিপুর যাবেন ২৬ দলের প্রতিনিধিদল। কংগ্রেস নেতা মণিকম টেগোর একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রতিনিধিদলে অন্তত ২০ জন সাংসদ থাকতে পারেন। তাঁরা সেখানে পরিস্থিতি খতিয়ে দেখতে ঘুরে দেখবেন রাজ্যের বিভিন্ন এলাকা। বিশেষ করে যে সব জায়গা বেশি ক্ষতিগ্রস্ত সেখানে কুকি ও মেইতেই জনগোষ্ঠীর মানুষদের সঙ্গে আলোচনা করবার কথা তাঁদের, এমনটাই সূত্রের খবর। প্রতিনধিদল উত্তর-পূর্বে থাকবেন রবিবার পর্যন্ত।

 মণিপুর যাচ্ছে INDIA? পরিস্থিতি দেখতে উত্তর-পূর্বে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত

 মণিপুর যাচ্ছে INDIA? পরিস্থিতি দেখতে উত্তর-পূর্বে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত

 মণিপুর যাচ্ছে INDIA? পরিস্থিতি দেখতে উত্তর-পূর্বে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত
 মণিপুর যাচ্ছে INDIA? পরিস্থিতি দেখতে উত্তর-পূর্বে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর