PM Modi: নজরে চব্বিশ, NDA সাংসদদের নিয়ে ম্যারাথন বৈঠকের ভাবনা মোদীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: লোকসভা ভোটের দামামা প্রায় বেজে গেছে বললেই চলে। একদিকে যেমন বিরোধী দলগুলি মিলে ‘ইন্ডিয়া’ জোট তৈরি হয়েছে, আবার অন্যদিকে শাসক শিবিরও কিন্তু প্রস্তুতিতে কোনও রকম ফাঁক রাখতে চাইছে না। এই কারণে আগামী ৩১শে জুলাই থেকে ১০ অগস্ট পর্যন্ত NDA সাংসদদের নিয়ে ম্যারাথন বৈঠকের পরিকল্পনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন: লোকসভা ভোটের আগে, ‘এক দেশ এক ভোট’ নীতি নিয়ে কী জানালেন মন্ত্রী

লোকসভা ভোটকে কেন্দ্র করে শাসক এবং বিরোধী গোষ্ঠী নিজেদের নীল নকশা তৈরির কাজ শুরু করে দিয়েছে। জানা গিয়েছে, মোট ১১টি দলে NDA-এর ৪৩০ জন সাংসদকে ভাগ করেছে বিজেপি। ভোটের আগে যাতে শিবিরে সমন্বয় গড়ে তোলা যায় সেই কারণেই এই উদ্যোগ। এই সব সাংসদদের নিয়ে বৈঠক করবেন নরেন্দ্র মোদী। সঙ্গে থাকার কথা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, পরিবহনমন্ত্রী নীতিন গড়করি এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

নজরে চব্বিশ, NDA সাংসদদের নিয়ে ম্যারাথন বৈঠকের ভাবনা মোদীর       

প্রতিটি দিনের বৈঠকে আলাদা আলাদা রাজ্যের সাংসদদের ডাকা হবে বলে বিজেপি সূত্রের খবর। যেমন প্রথম দিন, অর্থাৎ, ৩১ জুলাই উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড ও ওড়িশার বিজেপি সাংসদদের সাথে বৈঠক হবে প্রধানমন্ত্রীর। তেমনই আবার দ্বিতীয় দিন ডাকা হয়েছে তামিলনাড়ু, কর্ণাটক, কেরল, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের সাংসদদের। এইভাবেই পর পর নানান রাজ্যের সাংসদদের বৈঠকে উপস্থিত থাকার কথা বলা হয়েছে।

নজরে চব্বিশ, NDA সাংসদদের নিয়ে ম্যারাথন বৈঠকের ভাবনা মোদীর       
নজরে চব্বিশ, NDA সাংসদদের নিয়ে ম্যারাথন বৈঠকের ভাবনা মোদীর       

পাশাপাশি, এক একটি দিনের বৈঠকে সমন্বয় সাধনের জন্য আলাদা আলাদা নেতা ও মন্ত্রীদের দায়িত্ব দিয়েছে গেরুয়া শিবির। যেমন, প্রথম দিনের বৈঠোকে সমন্বয় সাধনের কাজ করবেন কেন্দ্রীয়মন্ত্রী সঞ্জীব বালিয়া, বি এল ভার্মা এবং ধর্মেন্দ্র প্রধান। আবার, নিত্যানন্দ রাই, অনুরাগ ঠাকুর, অজয় ভাটদেরও বিভিন্ন দিনের দায়িত্ব দেওয়া হয়েছে।

নজরে চব্বিশ, NDA সাংসদদের নিয়ে ম্যারাথন বৈঠকের ভাবনা মোদীর       

নজরে চব্বিশ, NDA সাংসদদের নিয়ে ম্যারাথন বৈঠকের ভাবনা মোদীর                               

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর