দেয়া বার্তায় ইমরান খান দেশের জনগণকে তাদের অধিকারের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান। অ্যাডভোকেট শাহীনের মতে, ইমরান কখনোই সামরিক বাহিনীর কৌশলের কাছে মাথা নত করবেন না এবং ১০০ বছর কারাগারে থাকতে প্রস্তুত বলেও জানিয়ে দিয়েছেন।
তোষাখানা মামলায় কয়েক সপ্তাহ আগেই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে দোষী সাব্যস্ত করে ৩ বছরের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল ইসলামাবাদের বিশেষ আদালত। মঙ্গলবার সেই রায় খারিজ করে দিল ইসলামাবাদ হাইকোর্ট।
সমস্যা ক্রমেই বাড়ছে ইমরান খানের। সম্প্রতি ৬টি মামলায় তাঁর অন্তর্বর্তী জামিনের মেয়াদ আর বাড়ানো হবে না বলে জানিয়ে দিয়েছে এক জেলা ও দায়রা আদালত। আর সেই কারণেই ইমরানের মুক্তির সম্ভাবনা যেন ক্রমেই ক্ষীণ হচ্ছে। এর মধ্যেই তাঁর খুন হয়ে যাওয়ার আশঙ্কায় প্রশাসনের দ্বারস্থ হলেন বুশরা বিবি।
এমনকী প্রাক্তন বোর্ড চেয়ারম্যান খালিদ মেহমুদও ভিডিওটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন। যে ক্রিকেটার দেশের জন্য নিজের সবটা উজার করে দিয়েছিলেন, তাঁকে ভিডিও থেকে বাদ দিয়ে অসম্মান করা হয়েছে বলেই মনে করছেন তিনি।
কিছু দিন আগেই ইমরান আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, বিষপ্রয়োগে হত্যা করা হবে তাঁকে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, গ্রেফতার হওয়ার পরে তাঁকে কারাগারে ধীরে ধীরে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করা হতে পারে।
তোষাখানা মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে আজই তিন বছরের জেলের সাজা শুনিয়েছিল ইসলামাবাদের একটি আদালত। আর সাজা ঘোষণার কিছুক্ষণের মধ্যেই লাহোরের জামান পার্কের বাড়ি থেকে গ্রেফতার করা হল পাকিস্তান তেহরিক-ই-ইনিসাফ-এর চেয়ারম্যানকে। পাকিস্তানের 'কপ্তান'কে ধরে নিয়ে যাওয়া হয়েছে লাহোরের কোট লাখপত জেলে।
তোষাখানা মামলায় বিপাকে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তিন বছরের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। এমনকি আদালতের নির্দেশে আগামী ৫ বছর নির্বাচনে লড়তেও পারবেন না পিটিআই সুপ্রিমো।