Imran Khan: পাকিস্তান ছেড়ে কোথাও যাব না, আইনজীবী মারফত জানিয়ে দিলেন ইমরান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পাকিস্তান ছেড়ে কোথাও যাবেন না পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ও পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। এমনকি কারাগার থেকে বের হওয়ার জন্য কোনো সমঝোতা করবেন না বলেও জানিয়েছেন তিনি। এর আগে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে ইমরান খান সমঝোতা করে বিদেশে যেতে রাজি হয়েছেন।

আরও পড়ুন: জি ২০ সম্মেলনে জিনপিং এর না আসা নিয়ে মুখ খুললেন অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট

দেশের বর্তমান অর্থনৈতিক সঙ্কটের মধ্যে পাকিস্তানের জনগণের চিন্তিত বলেও ইমরান খান জানিয়েছেন। পাকিস্তানের পাঞ্জাবের অ্যাটক কারাগারে ইমরান খান। সেখানে তাঁর সঙ্গে দেখা করার পর আইনজীবীরা এই কথা জানিয়েছেন।

16 1

শনিবার কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করার পর আইনজীবী শোয়েব শাহীন বলেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান যেকোনও চুক্তি বা সমঝোতার সম্ভাবনা বাতিল করেছেন এবং তিনি বিদেশেও যাবেন না বলে জানিয়েছেন।

পাকিস্তান ছেড়ে কোথাও যাব না, আইনজীবী মারফত জানিয়ে দিলেন ইমরান

17 1

ইমরান খানের দাবি, তাঁর জনপ্রিয়তা নষ্ট করতেই ভিত্তিহীন প্রচার চালানো হচ্ছে। জাতির উদ্দেশ্যে দেয়া বার্তায় ইমরান খান দেশের জনগণকে তাদের অধিকারের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান। অ্যাডভোকেট শাহীনের মতে, ইমরান কখনোই সামরিক বাহিনীর কৌশলের কাছে মাথা নত করবেন না এবং ১০০ বছর কারাগারে থাকতে প্রস্তুত বলেও জানিয়ে দিয়েছেন।

18 1

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন